বড়দিন আর বর্ষবরণে তৈরি পার্কস্ট্রিট! কড়া নজরদারির ঘেরাটোপ
রাত পোহালেই বড়দিন। আর একসপ্তাহ পরে বর্ষবরণ। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। সঙ্গে নিরাপত্তার বন্দোবস্তও সাড়া।
রাত পোহালেই বড়দিন। আর একসপ্তাহ পরে বর্ষবরণ। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। সঙ্গে নিরাপত্তার বন্দোবস্তও সাড়া।

পার্কস্ট্রিট এলাকার বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে কলকাতা পুলিশের সাজোয়া গাড়ি। শহর জুড়ে বাড়তি ১১০ টি পুলিশ পিকেটের পাশাপাশি ১১ টি ওয়াচ টাওয়ার করা হয়েছে পার্কস্ট্রিটে। রাখা হয়েছে কুইক রেসপন্স টিম। ড্রোনের সাহায্যে নজরদারি বন্দোবস্তও রাখা হয়েছে।
বড়দিন ও বর্ষবরণ উপলক্ষে কলকাতা তথা রাজ্যের মানুষের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকরাও আসেন। তাঁরা গির্জার পাশাপাশি যান বিভিন্ন রেস্তোরাঁয়। ফলে অন্যবারের মতো এবারেও আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর।
২৫ ডিসেম্বর সন্ধের পর থেকে ওয়াকিং স্ট্রিট হয়ে যায় পার্কস্ট্রিট। ফলে সেই সময়ের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ও ওয়াচ টাওয়ারের বন্দোবস্ত রাখা হয়েছে। শ্লীলতাহানি রুখতে কলকাতার মহিলা পুলিশের প্রশিক্ষণ প্রাপ্ত নতুন টিমকে নামানো হচ্ছে। সঙ্গে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকছে।












Click it and Unblock the Notifications