চুঁচুড়াতে একটি বিনোদন পার্ক ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
চুঁচুড়াতে একটি বিনোদন পার্ক ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
হুগলীর চুঁচুড়াতে একটি বিনোদন পার্ক ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই নির্দেশ দেন। চন্দন নগর পুলিশ কমিশনারেট সূত্রের খবর এই পার্কে না না অবৈধ কাজের অভিযোগ ওঠায় পুলিশ ওই পার্কটি বন্ধ করে দেন।

এরপর গত ২১ সেপ্টেম্বর হাইকোর্ট এর দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দা অভিজিৎ বিশ্বাস। তাঁর দাবি তিনি ওই পার্কটি চালান। মামলার শুনানিতে মামলা কারির আইনজীবী কল্লোল মণ্ডল জানান, নারী পাচার ও দেহ ব্যাবসা চালানোর অভিযোগে রিসোর্ট বা হোটেল বা পার্ক বন্ধ করতে পারে জেলা শাসক বা মহকুমা প্রশাসক। পুলিশ একাজ করতে পারে না।
তবে এর বিরোধিতা করে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, রাজ্যের আইন অনুযায়ী একজন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা রয়েছে, সেই একই ক্ষমতার অধিকারী একজন পুলিশ কমিশনার । তিনি তাঁর ক্ষমতা বলে একজন অধনস্ত অফিসারকে দিয়ে এই পার্ক বন্ধ করেছেন। দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি এই নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications