মা উড়ালপুলের নতুন শাখার কাজ শুরু, তিনমাস রাস্তা বন্ধে ট্রাফিকের অগ্নিপরীক্ষা

সার্কাস অ্যাভিনিউয়ে মা উড়ালপুলের নতুন শাখার কাজ শুরু হওয়ায় বন্ধ রাখা হচ্ছে কড়েয়া বা বেকবাগানগামী রাস্তার যান চলাচল। ওয়েস্ট রেঞ্জ ও মেহের আলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি।

সার্কাস অ্যাভিনিউয়ে মা উড়ালপুলের নতুন শাখার কাজ শুরু হওয়ায় বন্ধ রাখা হচ্ছে কড়েয়া বা বেকবাগানগামী রাস্তার যান চলাচল। ফলে সোমবার থেকেই পার্ক সার্কাসে যানজটের সম্ভাবনা প্রবলতর হচ্ছে। আগামী তিনমাস ওই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনমাস তাই যানজট মোকাবিলায় পুলিশের কাছে এক অগ্নিপরীক্ষা। আপাতত স্থির হয়েছে ওয়েস্ট রেঞ্জ ও মেহের আলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি।

অফিস টাইমে প্রতিদিনই পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ এলাকায় যানজট হয়। গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিককে। এরপর চার নম্বর ব্রিজ থেকে বেকবাগান ও কড়েয়াগামী যান চলাচল বন্ধ করে দিলে, তা আরও মারাত্মক রূপ নেবে। কিন্তু মা উড়ালপুলের নতুন শাখার কাজ শুরু হওয়ায় বাধ্যতামূলকভাবেই বন্ধ রাখতে হচ্ছে ওই রাস্তা।

মা উড়ালপুলের নতুন শাখার কাজ শুরু, তিনমাস রাস্তা বন্ধে ট্রাফিকের অগ্নিপরীক্ষা

সম্প্রতি মা উড়ালপুল সম্প্রসারণের কাজ শুরু হয়েছে সার্কাস অ্যাভিনিউয়ে। সেই কারণে রাস্তার একাংশ ঘিরে দেওয়া হয়ে গিয়েছে। ফলে রাস্তা হয়ে গিয়েচে সংকীর্ণ। কোনও গাড়িও ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। সেই কারণেই ওই রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ রবিবার থেকেই ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা- কীভাবে ট্রাফিক সামলায় পুলিশ।

ইতিমধ্যে ট্রাফকি পুলিশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্কাস অ্যাভিনিউ ও এসপি সরণির ক্রসিং-এ মেহের আলি রোড সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত দক্ষিণ থেকে উত্তরে ওয়ান ওয়ে থাকবে। সার্কাস অ্যাভিনিউ ও পার্ক স্ট্রিট ক্রসিং-এ কড়েয়া রোডের অংশ সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত দক্ষিণ থেকে উত্তরে ওয়ান ওয়ে থাকবে। একর রোড সকাল সাতটা থেকে রাত ১০ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে ওয়ান ওয়ে থাকবে।

এজেসি বোস রোড ও কড়েয়া রোড ক্রসিংয়ের মধ্যে ওয়েস্ট রেঞ্জ সকাল সাতটা থেকো রাত ১০টা পর্যন্ত পূ্ব থেকে পশ্চিম ওয়ান ওয়ে থাকবে। এজেসি বোস রোড ক্রসিং ও সেভেন পয়েন্ট অ্যাভিনিউয়ের উত্তর অংশ পশ্চিম থেকে পূর্বে ওয়ান ওয়ে থাকবে। সেভেন পয়েন্ট ক্রসিং থেকে নাসিরুদ্দিন রোডের ক্রসিংয়ে সার্কাস অ্যাভিনিউয়ের দক্ষিণ অংশ পূর্ব থেকে পশ্চিমে ওয়ান ওয়ে থাকবে। পার্ক স্ট্রিট, সেভেন পয়েন্ট ক্রসিং, আমির আলি অ্যাভনিউয়ে সকলা আটটা থেকে রাত্য ১০টা পর্যন্ত ট্রাম চলবে না।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+