RG Kar Case: আস্থা হারাচ্ছেন তদন্তে, নতুন করে হাইকোর্টে মামলা করলেন অভয়ার বাবা-মা

আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। প্রতিবাদের ঢেউ আছে পড়েছে দেশজুড়ে। রাজ্যে বারবার স্লোগান উঠেছে জাস্টিস ফর আরজি কর। কিন্তু সেই জাস্টিস এখনও অধরা বলা চলে। সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ, একাধিক শুনানির পরেও আশানুরূপ অগ্রগতি হয়নি আরজি কর মামলার। তাই এবার নতুন দিকে মোড় নিতে চলেছে এই কেস।

তদন্তে ক্রমাগত বিশ্বাস হারিয়ে ফেলছেন, সঠিকভাবে এগোচ্ছে না তদন্তের গতিপ্রকৃতি। আর তাই এবার অগত্যা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভয়ার বাবা-মা। তাদের দাবি অভায়া হত্যাকাণ্ডে সঠিকভাবে সঠিক দিশায় তদন্ত করা হচ্ছে না। মামলাটিকে যতটা গুরুত্ব দিয়ে দেখা দরকার তা করছে না সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এমন ভূমিকায় অত্যন্ত আশাহত অভয়ার পরিবার আর তাই মামলায় গতি আনার জন্য এবার হাইকোর্টে নতুন করে মামলা করলেন অভয়ার বাবা মা।

rg kar case

অভয়ার সঙ্গে নৃশংস আচরণের পিছনে আসলে কাদের হাত রয়েছে, কাদের প্রত্যক্ষ মদদে এত বড় ঘটনা ঘটেছে, সেই সব রহস্য এখনও সঠিকভাবে উন্মোচিত হয়নি বলেই অভিযোগ অভয়ার পরিবারের। এদিকে গোটা ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। তাই বেশি দেরি হয়ে গেলে হয়তো আসল রহস্য ষড়যন্ত্রের নিচে চাপা পড়ে যাবে। আদালত হস্তক্ষেপ করলে ব্যাপারটি দ্রুততার সঙ্গে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেই দাবি পরিবারের।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। সিবিআই কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখার জন্য যুক্ত করেছেন বিচারপতি। উল্লেখ্য সুপ্রিম কোর্টে অভয়ার পরিবারের পক্ষ থেকে সওয়াল করছিলেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার।

এরপরে আরজি কর মামলায় অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে জামিন দিয়ে দেওয়া হয়। যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে অভয়ার পরিবার। তবে এদিনে আদালতের নির্দেশ পুনরায় তাঁদের এক নতুন আশার আলো দেখাচ্ছে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+