এক-একজন পঞ্চায়েত প্রধান বছরে কত টাকা খরচ করেন? যা জানলে চমকে যাবেন

রাজ্যে পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই ব্যাপক হানাহানি। সাধারণভাবে প্রশ্ন উঠছেই কেন এই হানাহানি। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক হানাহানি তো আছেই, ঘটনার পিছনে রয়েছে পঞ্চায়েতের অর্থ ভাণ্ডার।

রাজ্যে পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই ব্যাপক হানাহানি। সাধারণভাবে প্রশ্ন উঠছেই কেন এই হানাহানি। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক হানাহানি তো আছেই, ঘটনার পিছনে রয়েছে পঞ্চায়েতের অর্থ ভাণ্ডার। যা কোনও শাসকই হাত ছাড়া করতে চায় না।

এক-একজন পঞ্চায়েত প্রধান বছরে কত টাকা খরচ করেন? যা জানলে চমকে যাবেন

পঞ্চায়েত দফতর সূত্রে খবর, বছরে এক একটি পঞ্চায়েতের হাতে যায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। আর একজন গ্রাম প্রধান নিজের হাতে খরচ করেন প্রায় ২ কোটি টাকা। এই টাকাই টার্গেট। যার জন্যই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে।

বিভিন্ন খাতে পঞ্চায়েতে অর্থ আসে। যার মধ্যে প্রথমেই রয়েছে একশো দিনের কাজ, বিভিন্ন ধরনের ভাতা, বিশ্ব ব্যাঙ্কের টাকা, চতুর্দশ অর্থ কমিশন, বাড়ি তৈরির টাকা, জল ও বিদ্যুতের টাকা।

পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত পাঁচ বছরে রাজ্যের ৩৩৪৪ টি গ্রাম পঞ্চায়েত প্রায় ৫৯ হাজার ২৪৩ কোটি টাকা পেয়েছে। এক একটি প়ঞ্চায়েতের নিরিখে যা পাঁচ বছরে প্রায় ১৭.৭১ কোটি টাকা। আর বছরের নিরিখে প্রায় সাড়ে তিন কোটি টাকা। যার মধ্যে পঞ্চায়েত প্রধানের হাত দিয়ে খরচ হয় প্রায় দু-কোটি টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+