Panchayat Elections 2023:নিরাপত্তা ছাড়াই ভোট কেন্দ্রে! প্রিসাইডিং অফিসারের মৃত্যুর অভিযোগে যৌথ সংগ্রামীমঞ্চ
Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ভোট পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা ৪৭-এর আশপাশে। এরই মধ্যে এক প্রিসাইডিং অফিসারের মৃত্যুর অভিযোগের সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই ঘটনাক পিছনে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করা হয়েছে।
যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই ঘটনায় ওই প্রিসাইডিং অফিসারের পরিবারের একজনকে চাকরি এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করেছেন। যদিও এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন কিংবা রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানা গিয়েছে নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের রিজার্ভ প্রিসাইডিং অফিসার রেবতী মোহন বিশ্বাসের মৃত্যু হয়েছে। ৮ জুলাই ভোরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়, এরপর ১২ জুলাই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি নদিয়ার একটি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে।
যৌথ সংগ্রামী মঞ্চের অভিযোগ নিরাপত্তাহীনতার কারণেই এই মৃত্যু। মঞ্চের আহ্বায়ক অভিযোগ করেছেন রেবতীমোহন বিশ্বাস কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোট কেন্দ্রে যেতে অস্বীকার করেছিলেন (Panchayat Elections 2023)। কিন্তু বিডিও তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। এরপর ভোটের দিন ভোরে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়।

যে সেময়ে রেবতীমোহন বিশ্বারের সেরিব্রাল অ্যাটাক হয়, সেই, সময় সবাই তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ফলে শুরুতে কেউ তা ধরতে পারেননি। যখন ধরা যায় তখন দেরি হয়ে গিয়েছে। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে গাড়ি পাওয়া যায়নি। বিডিওকে জানানোর পরেও দেরি হয় বলে অভিযোগ করেছেন তিনি। এই বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোটের নির্দেশিকা জারির পরে (Panchayat Elections 2023) প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ আদালতে মামলাও করে। কিন্তু শেষ পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী মাত্র ১০ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গিয়েছিল।












Click it and Unblock the Notifications