Panchayat Elections 2023: জিতলেই টাকা, তাই মারামারি! গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নিয়ে প্রশ্ন হাইকোর্টের
Panchayat Elections 2023: পঞ্চায়েত জিতলে টাকাই টাকা, পাঁচ বছরের চাকরি। তাই টাকার জন্যই এই লড়াই! পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলায় এমনটাই মন্তব্য হাইকোর্টের। এছাড়াও গণনা কেন্দ্রের বাইরে ব্যালট পেপার ছড়াছড়ি সংক্রান্ত মামলা নিয়েও প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট।
অভিযোগ ছিল পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) গণনার দিন রাস্তায় লুটোচ্ছে রিটার্নিং অফিসারের সই করা ব্যালট পেপার। যা নিয়ে বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছেন এদিন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার পঞ্চায়েত প্রিসাইডিং অফিসার এবং বিডিও অর্থাৎ রিটার্নিং অফিসার এজলাসে হাজিরা দিলেন।

আইনজীবী বিকাশ ভট্টাচার্য অভিযোগ করেন একটা দুটো নয়, শ'য়ে শ'য়ে ব্যালট পেপার বাইরে এসেছে। রিটার্নিং অফিসারের উদ্দেশে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন কীভাবে এগুলো বাইরে এল। তিনি কি এগুলো দেখেছেন, প্রিসাইসিং অফিসারের কি সই রয়েছে। রিটার্নিং অফিসার উত্তর দেন ভোটের দিন এগুলো প্রিসাইডিং অফিসারকে দিতে হয়।
বিচারপতি প্রশ্ন করেন (Panchayat Elections 2023), ব্যালট পেপারের অপব্যবহার যে হয়নি বা হবে না তা কীভবে প্রমাণ করবেন? সেই সময় রিটার্নিং অফিসার বলেন প্রিসাইডিং অফিসারের মাধ্যমে এগুলো বাইরে বেরোতে পারে। সেই সময় বিচারপতি ফের প্রশ্ন করেন প্রিসাইডিং অফিসারের কি কোনও দায়িত্ব নেই? এই বুথে কি ভয়ের পরিবেশ ছিল। সেই সময় প্রিসাইডিং অফিসার উত্তরে না বলেন।
সেই সময় বিচারপতি রিটার্নিং অফিসারের উদ্দেশে বলেন প্রিসাইডিং অফিসারের নাম লিখে দিতে। বিচারপতি ভোট কেন্দ্র বা গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ আছে কিনা জিজ্ঞাসা করেন। সেই সময় কমিশনের তরফে উত্তর আসে গণনা কেন্দ্রের। কোন সময় এইসব ব্যালট পেপার পাওয়া যায়, মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন বিচারপতি।
মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, গণনার সময় এই ঘটনা ঘটেছিল। কমিশনের কাছে অভিযোগ জমা দেওয়ার হয়। কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেনি। বিচারপতি প্রশ্ন করেন, গণনার সময় বিরোধী দলের কোনও এজেন্ট ছিল না? কোন সময় গণনা শুরু হয়? কখন প্রার্থীদের এজেন্ট ঢুকেছিল, কখন বেরিয়েছে? সব প্রার্থীর এজেন্ট সে সময় উপস্থিত ছিলেন? রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতির।

কমিশনের পক্ষে আইনজীবী কিশোর দত্ত জানান, আদালত ১২ জুলাই নির্দেশ দিয়েছিল। বিচারপতি বলেন, ১১ জুলাই ঘটনা ঘটেছিল, কমিশন কী করছিল? কমিশনের আইনজীবী বলেন, মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। কারণ এটা ইলেকশন পিটিশন নয়। নির্বাচন শেষ হয়ে গিয়েছে (Panchayat Elections 2023)।
বিচারপতি অমৃতা সিনহা বলেন, এই এজলাসে যেটা কমিশনের আইনজীবী বলছেন, সেটা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন কিনা। কমিশনের আইনজীবী না বলেন। বিচারপতি কেন প্রশ্ন করায় কমিশনের আইনজীবী বলেন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল। সেই সময় বিচারপতি প্রশ্ন করেন অভিযোগের ভিত্তিতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে?
কমিশনের তরফে বলা হয়, এই ঘটনার সত্যতা আছে হয়তো! কিন্তু ১০০০ ব্যালটের মধ্যে ৪০০ ব্যালট ব্যবহার করা হয়নি। যেটা প্রিসাইডিং অফিসারের কাছে ফিরে আসে। সেখান থেকেই বাইরে বেরোতে পারে বলে জানিয়েছে কমিশন। যেখানে ৪০০ ব্যালট পেপারে যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলো হতে পারে। গণনার পরে ওই ব্যালট পেপারের কোনও গুরুত্ব থাকে না, দাবি কমিশনের।
কমিশনের তরফে বলা হয়, এই ঘটনার কখনোই কোনও কেন্দ্রীয় বা রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা দিতে পারে না। কারণ এক্ষেত্রে যা সিদ্ধান্ত নেওয়ার কমিশন নিতে পারে (Panchayat Elections 2023) ।
বিচারপতির প্রশ্ন কী ভাবে ব্যালট পেপার বাইরে এলো? সই করা ব্যালট পেপারের কী ভাবে রাস্তায় এলো? কমিশন জানায় এবিষয় কোনও অভিযোগ দায়ের হয়নি। মৌখিক বক্তব্যে আইন তাকে অনুমতি দেয় না। সেই সময় আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, ব্যালট পেপার রাস্তায় পড়ে আছে, কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না, তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে। তার জন্য অভিযোগের দরকার হয় না।
বিচারপতি বলেন, বাস্তবে দাঁড়িয়ে ঘটনার কথা অস্বীকার করতে পারে কি কমিশন? কী ভাবে অশান্তি, মৃত্যুর ঘটনা ঘটছে সেটা কি অস্বীকার করতে পারবে কমিশন। একজন প্রার্থী ৫ বছর ধরে কাজ করার পর তাকে জিততে এই ভাবে অশান্তি পাকাতে হবে। আসলে প্রচুর টাকার লেনদেন। তাই ক্ষমতা দখলের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে, বলেন বিচারপতি।
বিচারপতি বলেন (Panchayat Elections 2023), রাজ্যের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছেন। প্রার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটাই স্বাভাবিক। কিন্তু কমিশন নিশ্চিত হয়ে বলতে পারবে, কেন এমনটা হয়েছে বা হচ্ছে? কমিশনের আইনজীবী কিশোর দত্তের সঙ্গে সেই সময় বিচারপতির তীব্র বাদানুবাদ বেধে যায়।
কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, তাদের অফিসার বলছেন, ব্যালট পেপার রাস্তায় পাওয়া গিয়েছিল সেগুলোতে তাদের সই ছিল, তাহলে তা কেন অস্বীকার করতে চাইছে কমিশন?
বুথের ভেতরের বাইরে ভেতরে সিসিটিভির ফুটেজ রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জুলাই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications