অশান্তির মনোনয়নে আটকে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট! ধোঁয়াশা আজও কাটল না

মনোনয়নের স্বচ্ছতার উপর নির্ভর করে ছিল পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু সোমবার মনোনয়নের অতিরিক্ত দিন কেটে গেলেও পঞ্চায়েত নির্বাচনের নয়া নির্ঘণ্ট প্রকাশ হল না।

মনোনয়নের স্বচ্ছতার উপর নির্ভর করে ছিল পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। কিন্তু সোমবার মনোনয়নের অতিরিক্ত দিন কেটে গেলেও পঞ্চায়েত নির্বাচনের নয়া নির্ঘণ্ট প্রকাশ হল না। দিনভর দুর্ভেদ্য দুর্গ তৈরি করেই রেখে দেওয়া হল নির্বাচন কমিশনককে। সেই দুর্ভেদ্য দুর্গ কাজের কাজই করতে পারল না।

অশান্তির মনোনয়নে আটকে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট! ধোঁয়াশা আজও কাটল না

বিকেল তিনটের পর মনোনয়ন পর্ব মিটলেই নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের নয়া নির্ঘণ্ট স্থির করতে বৈঠকে বসবে বলে জানিয়েছিল। কিন্তু একটার পর একটা অশান্তি-হিংসার ঘটনায় সবই জলে গেল। নির্ধার্তি বৈঠকই আর হয়ে উঠল না। আপাতত স্থির হল মঙ্গলবার হবে বৈঠক। সর্বদল বৈঠকের পরই রাজ্যের সঙ্গে বসেন নির্বাচনের দিন চূড়ান্ত করবে কমিশন।

এবার নির্বাচনের দিনক্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। একটার পর একটা দিন অতিবাহিত হয়ে গেলেও ধন্দ কাটছে না। আদৌ পঞ্চায়েত ভোট এ যাত্রায় হবে কি না, তা নিয়েও সংশয়ে অনেকে। হিংসা-রক্তক্ষয়ী মনোনয়নের ঘনঘটা ক্রমশই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে নির্বাচন সম্ভাবনাকে।

হাইকোর্টের ধাক্কায় প্রবল চাপে কমিশনও। ফলে কমিশনও আর এগিয়ে খেলতে পারছে না। সর্বদাই মামলার ভীতি তাড়া করে বেড়ানোয়, জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির দিকেই তাঁদের নজর। এখন এই অশান্তি নিয়ে বিরোধী দলগুলি কী অবস্থান নিচ্ছে তা দেখেই পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+