পঞ্চায়েত ভোট রাজ্যে কোয়ার্টার ফাইনাল, বললেন দিলীপ, ২৫শে লালবাজার অভিযান

আসন্ন পঞ্চায়েত ভোটকে কোয়ার্টার ফাইনালের লড়াই বলে ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ২০১৯-এর লোকসভা সেমিফাইনাল আর বিধানসভা ফাইনাল।

কলকাতা, ২ মে : আসন্ন পঞ্চায়েত ভোটকে কোয়ার্টার ফাইনালের লড়াই বলে ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ২০১৯-এর লোকসভা সেমিফাইনাল আর বিধানসভা ফাইনাল। নক আউট টুর্নামেন্ট ভেবেই অল আউট আক্রমণের রাস্তায় নামছে বিজেপি। তাই রাজ্যের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে লালবাজার অভিযানের ডাক দিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, রাজ্য চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সারদা থেকে নারদ দুর্নীতি, সবকিছুর মূলে রাজ্যের সেই শাসক দলের নেতা-মন্ত্রীরা। পঞ্চায়েত ভোটের আগে তাই তৃণমূলকে চাপে রাখতে লালবাজার অভিযানের ডাক দিল বিজেপি। মঙ্গলবার দিলীপ ঘোষ জানান, তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই চালাতে হবে। তাই সবার আগে সারদা ও নারদ তদন্তে গতি আনা জরুরি। সেই দাবিতেই তাঁরা লালবাজার অভিযান করবেন। আগামী ২৫ মে লালবাজার অভিযান করা হবে বলে জানান তিনি।

পঞ্চায়েত ভোট রাজ্যে কোয়ার্টার ফাইনাল, বললেন দিলীপ, ২৫শে লালবাজার অভিযান

দিলীপবাবু এদিন স্পষ্ট করে দেন, আগামী দিনে রাজ্য বিজেপির পালে হাওয়া লাগতে চলেছে। সিপিএম বা বাম ও কংগ্রেসের অস্তিত্ব থাকবে না এ রাজ্যে। তৃমমূলের সঙ্গে বিজেপি-র সরাসরি লড়াই হবে। নিচুতলার বাম ও কংগ্রেসকর্মীরা বিজেপি-তে যোগ দেবেন। এর ফলেই অস্তিত্বহীনতায় ভুগবে বামফ্রন্ট ও কংগ্রেস। ওরা প্রার্থী দেওয়ার লোক পাবে না বলেও দিলীপবাবু ভবিষ্যদ্বাণী করেন এদিন।

তারপরই বলেন, দেখুন না কি হয়। আরও অনেক তৃণমূল নেতা ভিতরে ঢুকবে। এর ফলে তৃণমূলের মনোবল ভেঙে যাবে। ফলে রাজ্যে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখলের পথ প্রশস্ত হবে বিজেপি-র। সরকারের বিরুদ্ধে তাই তাঁদের আন্দোলন জরি থাকবে। দুর্নীতি ও কেলেঙ্কারি ইস্যুতে বিজেপি-র লড়াই চলবে তৃণমূলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+