Panchayat Election 2023: তৃণমূল গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে দিল কড়া বার্তা, আইএসএফ-বিজেপি যোগ নিয়েও সরব

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে জেলায় জেলায় বহু তৃণমূল নেতা-কর্মী নির্দল হয়ে দাঁড়িয়েছেন। দেখা গিয়েছে, মোট আসনের চেয়ে বেশি আসনে প্রার্থী রয়েছে তৃণমূলের।

আজ কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হয়ে গেল নির্বাচন নিয়ে তৃণমূলের বৈঠক। তারপরই কড়া বার্তা দেওয়া হলো গোঁজ প্রার্থীদের উদ্দেশে। বিরোধীদের অশুভ আঁতাতকে পরাস্ত করে তৃণমূল প্রার্থীদেরই আশীর্বাদ করার আহ্বানও জানানো হয়েছে।

তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স

বৈঠক শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের জন্য। তাঁরা যদি সেটা না করেন তাহলে তাঁদের কোনওদিন দলে ফেরানো হবে না। দল তাঁদের উপেক্ষা করবে, চিরকাল বাইরেই থাকতে হবে। দরজা-জানালা কিছুই খোলা থাকবে না।

কল্যাণ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ধন্যবাদ জানানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি-সহ বিরোধীদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই। দলের কর্মীদের জেতানোর জন্য সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও হয়েছে।

মমতা অভিষেক

এদিনের বৈঠকে স্থির হয়েছে অন্তত ৫০ জনকে দলের প্রার্থীদের প্রচারে অংশ নিতে জেলায় জেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। তাঁরা সেখাবে গিয়ে মানুষের সঙ্গে দেখা করবেন। অঞ্চলভিত্তিক রাজনৈতিক কর্মসূচিও হবে। সমস্ত জায়গায় মিটিং হবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ২০১৩ সালে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করিয়েছিলেন। ২০১৬-র বিধানসভা, ২০১৯-এর লোকসভা, ২০২১-এর বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করেছেন মানুষ। এবারও সেটাই হবে। ফলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের মাথাব্যথা নেই।

মমতা অভিষেক

বৈঠকের পর সাংবাদিকদের কল্যাণ আরও বলেন, সকলকে অনুরোধ করব বিজেপিকে কেউ ভোট দেবেন না। ওদের পঞ্চায়েত ভোটে নিশ্চিহ্ন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেখাবেন। পঞ্চায়েত ভোট মিটলে ১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে দিল্লিতে ১০ লক্ষ মানুষকে নিয়ে তৃণমূল প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

কুণাল ঘোষ

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির সঙ্গে বিজেপি নেতৃত্বের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে কুণাল ঘোষ বলেন, এটি মিথ্যা হলে তিনি মামলা করুন। আব্বাস সিদ্দিকীর ৬ সেকেন্ডের ভিডিও ক্লিপিংস শোনানো হয়। তাতে আব্বাসকে বলতে শোনা গিয়েছে, বিজেপিকে পছন্দ করি, তৃণমূলকে ভোট দিয়ে কী হবে।

আইএসএফকে বিঁধে কুণাল ও কল্যাণ বলেন, এর থেকেই প্রমাণিত আইএসএফ বিজেপির হাতের পুতুল। বিজেপির কথামতো কাজ করে। কংগ্রেস, সিপিআইএমের সঙ্গে আইএসএফ রয়েছে। ফলে অশুভ আঁতাতকে পরাস্ত করার ডাক দিয়েছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+