Panchayat Election 2023: জাল SC সার্টিফিকেটে জয় হাসিল! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও মামলার শেষ নেই। গুচ্ছ গুচ্ছ মামলা আসছে কলকাতা হাই কোর্টে। এবার শাসক দলের জেলা পরিষদের জয়ী প্রার্থীর বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট জমার অভিযোগ উঠল হাই কোর্টে।

মামলায় সংশ্লিষ্ট এসডিও-র রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে, জেলা পরিষদের ( Panchayat Election 2023) ওই আসনের সব ব্যালট পেপার ও সিসিটিভি ফুটেজও সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি।

কলকাতা হাইকোর্ট

ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের। সেখানে জেলা পরিষদের আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন অপর্ণা বর (হালদার)। এবারের পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের ওই আসনটি ছিল তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন। জেলা পরিষদের ভোটে জয়ী হয়েছেন অপর্ণা।

কিন্তু অভিযোগ উঠছে, তিনি পঞ্চায়েত ভোটে ( Panchayat Election 2023) সংরক্ষিত আসনে ভোটে দাঁড়ানোর জন্য ভুয়ো তফসিলি জাতি শংসাপত্র জমা দিয়েছেন। মামলাকারীর দাবি, পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনে লড়াই করার জন্যই এই জাল সার্টিফিকেট জমা করেছেন ওই তৃণমূল প্রার্থী। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+