Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনে শুভেন্দু অধিকারী! ভাঙলেন পুলিশের ব্যারিকেড, তীব্র উত্তেজনা

রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন জমা দেওয়ায় বাধা। প্রতিবাদে এদিন বিকেলে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী, নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

প্রসঙ্গত মঙ্গলবারও কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের আগে সংবেদনশীল জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। তারপর এদিন ভাঙড়, ক্যানিংয়ের মতো বিভিন্ন জায়গায় রক্ত ঝড়েছে। গুলিবিদ্ধ হয়েছেন রাজনৈতিক দলের কর্মীরা।

শুভেন্দু অধিকারী

দলীয় সমর্থক পরিবেষ্টিত হয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিজেপি গণতন্ত্রের জন্য লড়ৈাই করছে। রাজ্যের জনগণই জিতবে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলরাজের অবসান ঘটাবেন।

(Panchayat Election 2023) মনোনয়ন পত্র জমা দেওয়ার পঞ্চম দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসে পৌঁছেছে। শাসকদলের সঙ্গে পুলিশও বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করছে বলে অভিযোগ বিরোধীদের। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যে যতদিন দুর্নীতিগ্রস্ত এই দল ক্ষমতায় আছে, ততদিন রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশন (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব তুলে দেওয়ার অনুমতি দিচ্ছে না। তিনি অভিযোগ করেন, উচ্চ আদালতের রায়ের পরেও অবস্থা স্বাভাবিক করতে কোনও উদ্যোগ নেই রাজ্য নির্বাচন কমিশনের।

রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করেন, রাজ্যের অনেক ব্লকেই বিজেপি-সহ বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারছে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্য নির্বাচন কমিশনও নিজেদের কাজ করছে না। এইভাবে চলতে থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন। তিনি এদিন বাসে করে প্রার্থীদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কমিশনের ওপরেই ছেড়ে আদালত।

যদিও আদালতের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে দেওয়ার নির্দেশে বলেছে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সংবেদনশীল হিসেবে চিহ্নিত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+