Panchayat Election 2023: কোর্টের ভোট-নির্দেশ মানেনি কমিশন! গেটে লাথি শুভেন্দু অধিকারীর
রাজ্য নির্বাচন কমিশনের গেটে লাথি মারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় তিনি নির্বাচন কমিশনের (Panchayat Election 2023) দফতরে যান। সেখানে একটি দাবিপত্রও জমা দেন তাঁরা। তারা সঙ্গে ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। এদিনের হিংসার প্রতিবাদ করে তাঁদের ডান হাতে ছিল কালো কাপড় বাধা।
কমিশনের অফিস থেকে বেরিয়ে করা সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ হত্যার তালিকা, ব্যালট বাক্সে আগুন, গোটা ভারত বর্ষে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাইপোর ব্যবস্থাপনায় এবং রাজীব সিনহা নেতৃত্বে ভোট লুট হয়েছে।

বিরোধী দলনেতা বলেন, অসংখ্য ফোনের পরে সবাই আশায় ছিলেন। তিনি বলেন, মঙ্গলবার এই নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে আদালতে জানানো হবে। প্রধান বিচারপতি যে দায়িত্ব দিয়েছিলেন সেই আস্থা-ভরসা নির্বাচন কমিশন ভেঙেছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, বিজেপির পক্ষ আদালতের কাছে দাবি ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি এবং ভিডিও করতে হবে। হলফনামা দিয়ে নির্বাচন কমিশনের স.চিব আশ্বাস দিয়েছিলেন যে ৯৫ % বুথে সিসিটিভি রাথা হবে এবং বাকিগুলিতে ভিডিওগ্রাফি করা হবে। সেই সিসিটিভি এবং ভিডিওগ্রাফি যাচাই করার দাবি নির্বাচন কমিশনের কাছে করা হয়েছে।
তিনি বলেন, ৫০-এর বেশি ব্যালট বাক্স (Panchayat Election 2023) জনগণ ফেলে দিয়েছেন। অবৈধ গণনায় বিজেপির প্রার্থী এবং কর্মীরা যাবেন। তিনি দাবি করেছেন, ভোটে রাজ্যের সব থানাকে উত্তেজনাপ্রবণ বলে ঘোষণা করতে হবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির গণনা একসঙ্গে করতে হবে। তাতে বোঝা যাবে কত ভোট ছাপ্পা মেরে এরা রেকর্ড ভোট জিতেছে।

যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের ক্ষতিপরণের দাবিও তুলেছেন শুভেন্দু অধিকারী। এই ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেও মন্তব্য করেন তিনি। মৃতদের ৫০ লক্ষ টাকা এবং আহতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।
ভোটে হিংসার ঘটনার সিবিআই কিংবা এনআইএকে দিয়ে তদন্তে করানোর দাবি তিনি করেছেন। বিরোধী দলনেতা বলেছেন যাঁরা মারা গিয়েছে, তাঁদের মধ্যে ১৯ জন দলিত ও সংখ্যালঘু মানুষ রয়েছেন। আদালতে সব তথ্য জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অমিত শাহ তাঁকে ফোন করে বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications