Panchayat Election 2023: বিজেপির শক্তিকে মান্যতা দিয়েছেন মমতাই! কিন্তু কীভাবে, বললেন সুকান্ত মজুমদার
পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023) প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, স্থানীয় নির্বাচনে তাঁর প্রচারে নামাই রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান শক্তিকে বৈধতা দিয়েছে।
রাজ্য বিজেপির সভাপতি বলেছেন, এই তৃণমূল কংগ্রেস গত ২০২১-এর ২ মের পর বলেছিল বিজেপি রাজ্য থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের ( Panchayat Election 2023) জন্য প্রচারে নামতে বাধ্য হচ্ছেন। সেখানে এটাই প্রমাণিত হচ্ছে বিজেপি রাজ্যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে।

সুকান্ত মজুমদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে প্রচারের জন্য মাঠে নেমেছেন। এটাই বিজেপির কাছে বড় প্রাপ্তি। বিরোধীরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাঁকেও মাঠে ফিরতে হল, কটাক্ষে বলেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, এই মুখ্যমন্ত্রীর পতন শুরু হবে উত্তরবঙ্গ থেকে। সুকান্ত মজুমদার দাবি করেছেন, তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের সময় সম্ভাব্য হিংসার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, তৃণমূলের আশ্রিত গুণ্ডারা বিজেপিকে ভয় দেখাতে আরও হিংসার আশ্রয় নিতে পারে। তবে তিনি দলের নেতা কর্মীদের আশ্বস্ত করে বলেছেন, বিজেপি এতে ভয় পাবে না, তৃণমূলকে উপযুক্ত জবাব দেবে।

বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষও পঞ্চায়েত নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে ( Panchayat Election 2023) তাঁর অংশগ্রহণ ফলাফল নিয়ে উদ্বেগের কারণেই হয়েছে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনে ( Panchayat Election 2023) তাঁর প্রচার শুরু করবেন। যদিও তৃণমূল বিজেপির নেতাদের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ। শাসক শিবির বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিতিনি সাধারণ মানুষের সঙঅগে মেশেন এবং প্রশাসনকে জনগণের দোড়গোড়ায় নিয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications