Panchayat Election 2023: রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি! বিমান বসু মনে করালেন তিনটি ভোট কক্ষের কথা
কেন্দ্রীয় বাহিনী এসে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ শুরু করেছে। তবে প্রত্যেক বুথে সশস্ত্র পাহারা থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়। ফলে ১২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরে বাকি আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছে বাম-কংগ্রেস-বিজেপি। এব্যাপারে আলাদা করে তারা রাজ্য নির্বাচন কমিশনে (Panchayat Election 2023) গিয়েও দেখা করেছে।
এদিন রাজ্য বামফ্রন্টের তরফে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার কাছে চিঠি পাঠিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেখানে তিনি বলেছেন, পঞ্চায়েত ভোটে অন্য ভোটের তুলনায় বেশি মানুষ নির্বাচনে অংশ গ্রহণ করেন। আর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে আলাদা তিনটি ব্যালট পেপারে ভোট দিতে হয়। ফলে বেশি সময় লাগে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভোটে প্রত্যেক বুথে তিনটি ভোটকক্ষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন (Panchayat Election 2023) । নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তিনি ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন।
তিনি বলেছেন, কোন জেলার নির্বাচন কর্তৃপক্ষ তিনটি আবার কোনও জেলায় একটি ভোটকক্ষের কথা বলছেন। এব্যাপারে নির্দিষ্ট গাইডলাইনের প্রয়োজন বলে জানিয়েছেন বিমান বসু। তিনি বলেছেন, বুথের ভিতরে একটি বা দুটি ভোটদান কক্ষ থাকলে ভোটদানে দেরি হবে। তাঁদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। যে কারণে ভোটদাতারা বিরক্ত হতে পারেন।

ভোটারদের ধৈর্যচ্যুতির কারমে ভোটদান কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন বিমান বসু। সঙ্গে তিনি মনোনয়ন পর্বে (Panchayat Election 2023) আইনশৃঙ্খলার অবনতির বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন। শেষে তিনি ফের একবার সবকটি ভোট কেন্দ্রে তিনকক্ষ তৈরির ব্যবস্থা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছেন।












Click it and Unblock the Notifications