Panchayat Election 2023: ভোটে অশান্তি ঠেকাতে পদক্ষেপ! রাজভবনে খোলা হল 'পিস রুম'

শুক্রবার ও শনিবার পরপর দুদিন রাজ্যপাল গিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election 2023) সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় ও ক্যানিং-এ। এরপর শনিবার রাতে রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে এবার রাজভবনে অভিযোগ করা যাবে। যে কারণে পিস রুম অর্থাৎ শান্তি কক্ষ খোলা হযেছে।

রাজভবনে আসা অভিযোগ এরপর রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে (Panchayat Election 2023) পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে।

সিভি আনন্দ বোস

মনোনয়ন পত্র জমার শেষ দিন (Panchayat Election 2023) উত্তর হয়েছিল ভাঙড়, ক্যানিং এবং চোপড়ার মতো বিস্তীর্ণ এলাকা। ভাঙড়ে সেদিন তিনজনের মৃত্যু হয়েছিল। শুক্রবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার পরিবর্দশন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) । সেখান থেকে তিনি বলেছিলেন, বাংলার মানুষকে আশ্বস্ত করছেন, এবারের ভোটে হিংসা বলি হবে।

শনিবার বিকেলে রাজ্যপাল গিয়েছিলেন ক্যানিং-এ। গত বুধবার সেখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন জমা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গণতন্ত্রে ভয়ের কোনও জায়গায় নেই। তিনি হিংসা বরদাস্ত করবেন না বলেও জানান।

সিভি আনন্দ বোস

এরপর রাতে বিজ্ঞপ্তি জারি করে শান্তি কক্ষ খোলার কথা জানায় রাজভবন। সেখানে অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়। রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) হিংসার পরিস্থিতি তৈরি হলে হেল্পলাইন নম্বরে জানানো যাবে। হেল্পলাইন নম্বর হল 033-22001641, ইমেল- osd2.wb.governor@gmail.com.

তবে শাসক তৃণমূলের তরফে রাজ্যপালের পদক্ষেপকে ভাল চোখে দেখা হচ্ছে না। কেই বলছেন ভোটে নাক গলানোর কোনও এক্তিয়ার নেই রাজ্যপালের। মদন মিত্রের মতো নেতারা রাজ্যপালকে এব্যাপারে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+