Panchayat Election 2023: হিংসার দায় নিতে হবে মুখ্যমন্ত্রী ও কমিশনকে! কমিশনের সামনে বিক্ষোভে বিমান-সেলিম

ভোটের দিন রাজ্যে পনেরো জনের মৃত্যু। আর ভোট ঘোষণা থেকে সংখ্যাটা ৩২। পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাজ্য জুড়ে হিংসার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে। এদিন এমনটই দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামন বিক্ষোভে অংশ নেন বামফ্রন্ট নেতারা।

মহঃ সেলিম বলেন, তৃণমূল একদিকে যেমন রাজ্য জুড়ে সন্ত্রাস চালিয়েছে, আবার তারা প্রতিরোধের মুখেও পড়েছে। তিনি বলেন, পূর্ব বর্ধমানে পুলিশ ও তৃণমূলের কর্মীরা বাম কর্মীদের বাধা দিয়েছে। তৃণমূল যখন হামলা চালায় সেই সময় পুলিশ চোখ বুজে ছিল বলে অভিযোগ করেছেন তিনি।

মহঃ সেলিম

তৃণমূল বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন মহঃ সেলিম। অনেক জায়গাতেই মানুষ ঘুরে দাঁড়িয়ে পঞ্চায়েচ নির্বাচনে (Panchayat Election 2023) নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করেছেন। ব্যালট বক্স জলে চোবানোর কথা উল্লেখ করে তিনি বলেন, মহিলারা লুট হওয়া ব্যালট বাক্স জলে চুবিয়েছেন।

মহঃ সেলিম

রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিশানা করে নহঃ সেলিম বলেন, রাজীব সিনহাকে অবসরের পরে পোষা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোককে পুষছেন। বামেরা ওইসব পোষা কুকুরের বিরুদ্ধে। রাজ্য নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবিও তিনি করেছেন। ভোট হিংসায় দুষ্কৃতীদের বিচারের সময় রাজীব সিনহার বিচারের দাবি তিনি করেছেন।

বিমান বসু

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, মিথ্যা মামলা, লাথি, গুলি, মারধর, হুমকির পরেও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছেন। সেইসব মানুষজনকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। বামফ্রন্টের তরপে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কথা তিনি বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+