Panchayat Election 2023: রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, এবার হাইকোর্টে মামলা দায়ের

এবার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা। মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে। ইতিমধ্যেই সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নিয়োগে রাজ্যপালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা। মামলা করার অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা।
৭ জুন রাজভবন থেকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। অবৈধভাবে নিয়োগ করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে মামলায় অভিযোগ করা হয়েছে।

Rajiv sinah

প্রথম থেকেই রাজ্য নির্বাচন কমিশনার পরে রাজীব সিনহার নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনের বিবাদ চরমে উঠেছিল। রাজ্যে পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনার পরেও কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষে হাইকোর্টের চাপে পড়ে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কিন্তু রাজ্য নির্বাচন কমিশন পদে রাজীব সিনহার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যপাল কারোর পরামর্শ না নিয়েই রাজীব সিনহাকে নির্বাচন কমিশনার পদে বসিয়েছেন। ভাঙড়ে মনোনয়নে অশান্তি চরমে উঠলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে রাজভবনেরও দূরত্ব তৈরি হয়। প্রকাশ্যে রাজ্যপাল রাজীব সিনহাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

Rajiv sinah

রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার নিয়োগ সংক্রান্ত নথি সই না করে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনারকে এভাবে সরানো যায় না। ইম্পিচমেন্ট করতে হয়ে। রাজ্য সরকারের ইচ্ছে মত রাজ্য নির্বাচন কমিশনার কাজ করছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

তারপরেই বিরোধীরা রাজীব সিনহার নিয়োগ বেআইনি বলে অভিযোগ করেছে। তারপরেই আজ অর্থাৎ সোমবার রাজীব সিনহার নিয়োগকে বেআইনি দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবং প্রধানবিচারপতি সেই মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+