Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য-কমিশনের! কংগ্রেসের 'জয়' অধীর গড়ে

পঞ্চায়েত ভোট ( Panchayat Election 2023) নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। বড়ঞা ব্লকে কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত মঙ্গলবার ফর্ম বি জমা দিতে যাওয়া কংগ্রেসের প্রার্থীদের কাছ থেকে তা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার ছবি সামনে এসেছিল।

কংগ্রেসের আবেদনের প্রেক্ষিতে এদিন বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে বড়ঞা ব্লকে কংগ্রেসের ফর্ম বি জমা নিতে হবে। সিআরপিএফ না থাকলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে।

বড়ঞা কংগ্রেস

মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বড়ঞায় কংগ্রেসের প্রার্থীরা ( Panchayat Election 2023) ফর্ম বি জমা দেওয়ার সময়তে সে তা কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা ও স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনা ঘটে ১৪৪ ধারা জারি থাকা বিডিও অফিসের এলাকার মধ্যে। পাশাপাশি সেখানে যাওয়া কংগ্রেসের নেতা ও কর্মীদের মারধরও করা হয়। পুলিশের পদক্ষেপে দেরি করারও অভিযোগ ওঠে।

পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতির সামাল দেয়। খবর পেয়েছেই বড়ঞা বিডিও অফিসে গিয়ে ধর্নায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দেরি হলেও কেন ফর্ম বি জমা নেওয়া হবে না, সেই প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। যেখানে বিডিও অফিসেই হামলা চালিয়ে কাগজ ছিঁড়ে দেওয়া হয়। বুধবার সকাল পেরিয়ে দুপুরেও সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যান অধীর চৌধুরী।

অধীর চৌধুরী

দুপুরে বিচারপতি অমৃত সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, বড়ঞা ব্লকে যেসব কংগ্রেস প্রার্থী ( Panchayat Election 2023) মঙ্গলবার ফর্ম বি জমা দিতে বাধা পেয়েছিলেন, তাঁদের নিরাপত্তা দিয়ে সেই ফর্ম জমা নিতে হবে। এই রায়ের পরে স্বাভাবিকভাবেই খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

রায় বেরনোর পরে তিনি এদিন বলেন, এবারের নির্বাচনে নতুন কারচুপি করছে তৃণমূল কংগ্রেস। সরকারি অফিসে বসে সার্জারি চালাছে শাসকদলের লোকেরা। ফলে সেইসব আসনে জয়ী হয়ে যাচ্ছে শাসক শিবির। এজিনের রায়ে নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+