Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ! গুরুত্বপূর্ণ অবস্থান রাজ্যের
পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) বন্ধ করে দেওয়া এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কার্যত এদিন আদালতে জয় হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের।
এব্যাপারে রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন, কোন পরিস্থতিতে রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারে তা একমাত্র রাজ্যপাল সিদ্ধান্ত নিতে পারেন। এব্যাপারে মামলাকারী তাঁর আবেদনে বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক। এবং রাজ্যপাল পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করুন। আদালতের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করতে পারে।

মামলাকারী অভিযোগে বলেছিলেন, রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশন শাসক দলের নির্দেশ মতো কাজ করছেন। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মানুষের নিরাপত্তা, মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। সেখানে রাজ্যপাল এবং হাইকোর্টের নির্বাচন বন্ধ করার ক্ষমতা আছে।
ইতিমধ্যেই ১২%আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। তাহলে কি মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়নি? নির্বাচনে মানুষ যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে তাহলে সেটাকে আদৌ নির্বাচন বলে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী প্রাক্তন সেনা অফিসার শ্রীধর বাগারি।
এব্যাপারে সওয়ালে প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা। তাই আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। (Panchayat Election 2023) মানুষের নিরাপত্তা, জীবন জীবিকার আঘাত এলে আদালত নিশ্চিত ভাবে হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি।
প্রধান বিচারপতি আরও বলেন, রাজ্যপালের ক্ষমতা রয়েছে জরুরি অবস্থা ঘোষণা করার। কিন্তু আদালত এই সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্য সরকার এই মামলা প্রসঙ্গে কিছু জানে না। রাজ্য নির্বাচন কমিশনের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা হওয়ার পর আদালত হস্তক্ষেপ করতে পারেন না।
রাজ্যের অ্যাডভোকেটর জেনারেল আরও বলেন, স্থানীয় নির্বাচন, লোকসভা, বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর কোনও আদালত হস্তক্ষেপ করতে পারেন না। তিনি বলেন, নির্বাচনের দফা ঘোষণা হওয়ার পর আর নতুন করে দফা বাড়ানোর আইন নেই।
এজি বলেন, রাজ্যে রয়েছে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার। সেখানে রাজ্যপাল বা হাইকোর্ট কখনোই জরুরি অবস্থা জারি করতে পারে না। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে এই মামলার কোন গ্রহণ যোগ্যতা নেই বলেও সওয়ালে বলেন তিনি।












Click it and Unblock the Notifications