Panchayat Election 2023: বিএসএফের চিঠি রাজ্য নির্বাচন কমিশনে! সংবেদনশীল বুথের তথ্য নিয়ে প্রশ্ন
পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনে চিঠি বিএসএফের। সেই চিঠিতে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে জানানো হয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সংবেদনশীল বুথ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।
এদিন বিএসএফের তরফে উল্লেখ করে বলা হয়েছে, রাজ্যের যেসব জায়গায় হিংসার খবর পাওয়া গিয়েছে, সেখানে রাজ্যের পুলিশ মোতায়েন করা ছিল। এব্যাপারে বিএসএফের তরফে বলা হয়েছে, যদি সংবেদনশীল এলাকার সঠিক তালিকা তাদের দেওয়া হত, তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সহজ হতো।

আটই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ১৮ জনের মৃত্যু হয়। ভোটের বিজ্ঞপ্তি জারি থেকে এই মৃতের সংখ্যাটা ৩৬। তবে এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। এদিন সকালে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটে।
এদিন রাতে অফিস থেকে বেরনোর পথে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটে কারচুপির বিষয়ে তদন্ত করতে পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের রিপোর্টের ওপরে নির্ভর করা হবে। কোথাও পুনর্নিবাচনের দরকার হলে, তা সেই রিপোর্টের ভিত্তিতেই করা হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার বিশদে যাচাই করা হবে। যেসব বুথে সর্বাধিক সংখ্যক হিংসার খবর পাওয়া গিয়েছে, এবং যেখানে ভোটগ্রহণ করা যায়নি বা বন্ধ হয়ে গিয়েছে, সেখানে পুনরায় ভোটগ্রহণ করা হবে। পর্যবেক্ষণ এবং রিটার্নিং অফিসাররা এই যাচাই-বাছাই করবেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেছেন, ভোটে (Panchayat Election 2023) হিংসার সব থেকে বেশি ঘটনার খবর এসেছে তিন-চারটি জেলা থেকে। সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ। শুক্রবার রাত থেকে তিনি হিংসা ও সংঘর্ষের খবর পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সরাসরি তাঁকে এবং কন্ট্রোল রুমের নম্বরে ফোন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications