কোভিডে প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত পরমাণু বিজ্ঞানী ডঃ শেখর বসু
পরমাণু বিজ্ঞানী ডঃ শেখর বসু প্রয়াত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটোমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও বরিষ্ঠ পারমাণবিক বিজ্ঞানী ডঃ শেখর বসু। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

ডঃ বসুকে ২০১৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। জানা গিয়েছে যে তিনি কোরমা বাইরাসের পাশাপাশি কিডনি জনিত সমস্যায়ও ভুগছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টে ৫০ নাগাদ তিনি মারা যান। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডঃ বসু পারমাণবিক শক্তি কার্যক্রমের মাধ্যমে দেশে বহু অবদান রেখে গিয়েছেন।
তিনি ভারতের প্রথম পরমাণু চালিত সাবমেরিন আএনএস অরিহন্তের জন্য অত্যন্ত জটিল চুল্লিটি প্রস্তুত করেন। মূলতঃ দেশের প্রথম সাবমেরিন আইএনএস–-অরিহন্ত তাঁরই মস্তিষ্কপ্রসূত। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিজ্ঞানী মহলে।












Click it and Unblock the Notifications