মোদির সভায় অংশগ্রহণ দক্ষিণবঙ্গের প্রায় দেড় হাজার আইনজীবীর, এ কীসের ইঙ্গিত
বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অংশ নিলেন রাজ্যের প্রায় দেড় হাজার আইনজীবী। আইনজীবী মহলে এই গেরুয়া দাপট লোকসভার আগে অন্যরকম ইঙ্গিত দিত শুরু করেছে।
বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অংশ নিলেন রাজ্যের প্রায় দেড় হাজার আইনজীবী। আইনজীবী মহলে এই গেরুয়া দাপট লোকসভার আগে অন্যরকম ইঙ্গিত দিত শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলা থেকে আইনজীবীরা এসেছেন মোদীর সভায়।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বিজেপির আইনজীবী সেল শক্তিশালী হয়ে উঠছে, এটা তারই প্রমাণ। প্রায় দেড় হাজার আইনজীবীর উপস্থিতি বিজেপির কাছে বাড়তি শক্তির পরিচায়ক। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিজেপির সেলের প্রায় ৩০০ জন আইনজীবীও মিছিল করে মোদীর সভায় আসেন।
রানি রাসমণি রোড ধরে ব্রিগেডের সভায় যোগ দেন হাইকোর্টের আইনজীবীরা। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি আইনজীবী সেলের তরফে পার্থ ঘোষ, স্মরজিৎ বন্দোপাধ্যায়, ব্রজেশ ঝা, সুস্মিতা সাহা দত্ত, ইন্দ্রাণী ভট্টাচার্য-সহ অন্যান্য আইনজীবীরা।
প্রত্যেকেই এদিন সাদা পোশাকে মিছিল করে রাজ্যের শাসকরা দলের বিরুদ্ধে স্লোগান তুলে সভায় যোগ দেন। তাঁরা বলেন, আমরা সকলেই চৌকিদার। আমরা 'চৌকিদার' মোদীর সৈনিক। তাই এই মিছিলে অংশ নিয়ে তাঁর নেতৃত্বে ভোট-যুদ্ধে সামিল হতে এলেন।












Click it and Unblock the Notifications