Kolkata Metro in Durga Puja: এত ভিড় মেট্রোয়! ষষ্ঠীর দিন যাত্রী সংখ্যা শুনলে আঁতকে উঠবেনই
Kolkata Metro in Durga Puja: একের পরম এক রেকর্ড! শুধু তাই নয়, যাত্রী সংখ্যায় একের পর এক রেকর্ড নিজেই ভাঙছে কলকাতা মেট্রো। তৈরি হচ্ছে আরও একটি নয়া রেকর্ড। ষষ্ঠীতে আট লাখেরও বেশী মানুষ মেট্রোয় যাত্রা করেছেন। যা পঞ্চমীর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।
কলকাতা মেট্রো (Kolkata Metro in Durga Puja) সূত্রে খবর, পঞ্চমীর দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আট লাখ মানুষ যাতায়াত করেছিল। আর এটাই ছিল মেট্রোর বড় রেকর্ড।

- Kolkata Metro in Durga Puja: এত ভিড় মেট্রোয়
কিন্তু ষষ্ঠীতেই (Kolkata Metro in Durga Puja) সব হিসাব বদলে গিয়েছে। শুক্রবার ৮,০০,০৩৩ জন যাত্রী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে যাতায়াত করেছেন বলে দাবি মেট্রোর। তবে সংখ্যাটা এখানেই থামবে না বলেই আশা মেট্রো আধিকারিকরা। আজ সপ্তমী কিংবা আগামী অষ্টমী কিংবা নবমীতে যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড তৈরি হবে বলে আশা মেট্রো আধিকারিকদের। অন্যদিকে দমদম স্টেশন থেকে সব থেকে বেশি যাত্রা করেছেন বলে জানাচ্ছে মেট্রো।
আর সেই সংখ্যাটা হল ৮৩,৪৯৮ জন। এরপর ভিড়ের (Kolkata Metro in Durga Puja) নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালীঘাট। এই স্টেশন থেকে সারা দিন ৬৬,১৮১ মানুষ যাত্রা করেছে। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে শোভাবাজার-সুতানুটি এবং এসপ্ল্যানেড।
- Kolkata Metro in Durga Puja: তৈরি ছিল মেট্রো
এমন যে বিশাল ভিড় হবে এবার তা আগেই আঁচ করতে পেরেছিলেন মেট্রো রেল আধিকারিকরা। আর তাই আগে থেকেই এই ভিড় সামাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিউআর কোড টিকিট সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়। আজ সপ্তমী থেকে ভোররাত পর্যন্ত (Kolkata Metro in Durga Puja) চলবে মেট্রো। দু'শোরও বেশি মেট্রো চালানো হবে। ৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে এই মেট্রো চালানো হবে। শুধু তাই নয়, শ্যামবাজার সহ বিভিন্ন স্টেশন থেকেও মেট্রো চালানোর ভাবনা রয়েছে মেট্রোর।
- Kolkata Metro in Durga Puja: মেট্রো পরিষেবা এক নজরে
একই সঙ্গে কলকাতা মেট্রোর তরফে নিরাপত্তা ব্যবস্থাও আতসাট করা হয়েছে। মেট্রো স্টেশনগুলির বাইক এবং ভিতরে বাড়তি নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হয়েছে। কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে বিশেষ এই টিম ঝাঁপিয়ে পড়তে পারে সেজন্যে প্রত্যেক স্টেশনেই এই দলের কয়েকজনকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
- অষ্টমী এবং নবমীর মেট্রো (Kolkata Metro in Durga Puja) পরিষেবা এক নজরে
- দুপুর ১২ টা ৫৫ মিনিটে- দমদম-দক্ষিণেশ্বর
- দুপুর ১টার সময় - দমদম- কবি সুভাষ
- দুপুর ১ টার সময়- কবি সুভাষ - দক্ষিণেশ্বর
- দুপুর ১ টার সময়- দক্ষিণেশ্বর- কবি সুভাষ
- দুপুর ১ টার সময়- মহামায়ক উত্তম কুমার- দক্ষিণেশ্বর
- দুপুর ১ টার সময় - গীতাঞ্জলী- দমদম
- দুপুর ১ টার সময় শ্যামবাজার- কবি সুভাষ












Click it and Unblock the Notifications