বহিরাগত তাণ্ডবে উত্তপ্ত যাদবপুর! ধর্নায় আবাসিকদের একাংশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। এর পিছনে রয়েছে আবাসিকদেরই একাংশ। এমনটাই অভিযোগ অপর অংশের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। এর পিছনে রয়েছে আবাসিকদেরই একাংশ। এমনটাই অভিযোগ অপর অংশের। বিষয়টি নিয়ে সকাল থেকে ধর্নায় বসেছেন আবাসিকদের একাংশ। ডিন অফ স্টুডেন্টসের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ফের বহিরাগত তাণ্ডবের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, বহিরাগতরা আবাসিকদের একাংশের সঙ্গে বসে বিশ্ববিদ্যালয়ের মধ্যে মদ্যপান করে। যাতে
অসুবিধা হয় অন্যদের। সোমবার রাতে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় রিসার্চ স্কলার হস্টেলে ভাঙচুর চালানো হয়। বিষয়টি নিয়ে আবাসিকদের একাংশ ডিন অফ স্টুডেন্টসের কাছ
অভিযোগ দায়ের করেছেন। সকাল থেকে ধর্নায় বয়েছেন ছাত্রছাত্রীদের একাংশ।
ধর্নায় বসা ছাত্রছাত্রীদের দাবি, ডিন অফ স্টুডেন্টস বলেছেন, তাঁর নিজেরই নিরাপত্তা নেই। রাতে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ধর্নায় বসা ছাত্ররা।
এর আগে ২০১৭-র ডিসেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তাণ্ডবের অভিযোগ উঠেছিল। রাতে বহিরাগত যুবক ও যুবতীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।
বাধা দেওয়ায় মত্ত অবস্থায় মারধরের অভিযোগ উঠেছিল। সেই সময় কলাবিভাগের ইউনিয়ন রুম ভাঙচুর করা হয়েছিল।












Click it and Unblock the Notifications