আজ বন্ধ কলকাতা ও শহরতলির বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আউটডোর

আজ বন্ধ থাকছে কলকাতা ও শহরতলির লাগোয়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আউটডোর। চিকিৎসকদের নিত্য হুমকি আর মারধরের অভিযোগ

আজ বন্ধ থাকছে কলকাতা ও শহরতলির লাগোয়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আউটডোর। নিত্য হুমকি আর মারধরের অভিযোগ। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আউটডোরের চিকিৎসকরা পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সাতটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ডক্টরস ভয়েস অফ বেঙ্গল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আজ বন্ধ কলকাতা ও শহরতলির বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আউটডোর

কলকাতা ও শহরতলির বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির ডাক নজিরবিহীন। চিকিৎসার মতো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও শুরু হয়েছে বিভিন্ন মহলে।

ঘটনার সূত্রপাত শুক্রবার। এক কংগ্রেস নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে গুণ্ডাগিরির অভিযোগ করে চিকিৎসকরা ডায়মন্ডহারবার রোডের সিএমআরআই হাসপাতালের আউটডোরে কর্মবিরতি পালন করেন। বিষয়টিতে পাশে দাঁড়ায় কর্তৃপক্ষও।

ঘটনায় সিএমআরআই-এর পাশে দাঁড়ায় বিএম বিড়লা, কোঠারি, উডল্যান্ডসের মতো নামকরা বেসরকারি হাসপাতালগুলিও। শনিবার কলকাতা ও শহরতলির বেসরকারি হাসপাতালের আউডডোরে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোনও এমারজেন্সি কেস প্রত্যাখ্য়ান করা হবে না বলেও জানানো হয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+