Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Dhakeshwari Mandir: ঢাকা নয়, আসল দেবী ঢাকেশ্বরী রয়েছেন এই শহরেই! কোথায় জানেন?

Kolkata Dhakeshwari Mandir: আদিশক্তি মহামায়ার শত শত রূপ. কখনও তিনি হিমালয় কন্যা শৈলপুত্রী, কখনও মহাদেবপ্রিয়া পার্বতী, আবার কখনও দোষ মহাবিদ্যা রূপে বিরাজমান। কখনও তিনি কাল রাত্রি চামুণ্ডা, আবার দুষ্টের দমন করে তিনি দুর্গতিনাশিনী। আর তেমনই দেবীর একটি রূপের নাম ঢাকেশ্বরী।

এই দেবী মূলত বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকায় পূজিতা হন। তবে শুধু বাংলাদেশেই নয়, এপার বাংলাতেও রয়েছে ঢাকেশ্বরী দেবীর মন্দির (Kolkata Dhakeshwari Mandir) । ঢাকেশ্বরী মাতার মন্দির কলকাতার কুমোরটুলিতে প্রতিষ্ঠিত। বলা হয় বাংলাদেশের ঢাকা অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরের মূল বিগ্রহটিই নাকি এই মন্দিরে এনে পুনপ্রতিষ্ঠা করা হয়েছে।

Kolkata Dhakeshwari Mandir:

দেবী ঢাকেশ্বরী বিগ্রহটি ৮০০ বছরেরও প্রাচীন। সেই বিগ্রহটিই কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচারণ স্ট্রিট বর্তমানে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। এখন যে বিগ্রহটি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে (Kolkata Dhakeshwari Mandir) আছে তা হলো এই মূর্তির প্রতিরূপ। দেশ ভাগের সময় কয়েক লক্ষ ভিটেমাটি হারা হয়।

সেই সময় মূর্তিটিকে কলকাতায় নিয়ে আসা হয়। দেশভাগ-পরবর্তী দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুন্ঠনের হাত থেকে দেবীকে রক্ষা করতে ঢাকার মূল বিগ্রহটিকে গোপনে এবং দ্রুততার সঙ্গে ১৯৪৮-এ কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্রকিশোর তিওয়ারি। বিশেষ একটি বিমানে ঢাকেশ্বরী আসল বিগ্রহটি কলকাতায় নিয়ে আসা হয়েছিল। ১৯৫০ সালের ২৬ মার্চ মায়ের পুনঃপ্রতিষ্ঠা হয় কলকাতাতে।

কথিত আছে রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গলবন্দ গিয়েছিলেন। ফিরে আসার পথে তিনি একটি পুত্র বল্লাল সেনকে জন্ম দেন। পরবর্তীকালে সিংহাসনে আরোহণের পর বল্লাল সেন স্বীয় জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কিংবদন্তি অনুযায়ী, বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কার করেন এবং একটি মন্দির নির্মাণ করান।

https://youtu.be/sFNyq-Xxglg?feature=shared

মূর্তিটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী (Kolkata Dhakeshwari Mandir) নাম হয়েছিল। দেবীর রূপ দুর্গার সঙ্গেই সমতুল্য। দেড় ফুট উচ্চতা বিশিষ্ট দেবী দশভুজা। দেবীর সামনের হাত দু'টি বড় এবং পিছনের আটটি হাত তুলনায় ছোট। কাত্যায়নী মহিষাসুরমর্দিনী দুর্গা রূপেই অবস্থান করছেন।

উপরে পাশে লক্ষ্মী সরস্বতী ও নিচে দুপাশে কার্তিক ও গণেশ। বাহন রূপে পশুরাজ সিংহ দন্ডায়মান যার ওপর দাঁড়িয়ে দেবী মহিষাসুরকে বধ করেছেন। শতাব্দী প্রাচীন ঢাকেশ্বরী দেবীর (Kolkata Dhakeshwari Mandir) কাছে এলে নাকি পূরণ হয় সব মনবাঞ্চা। আর তাই ভক্তের সমাগম হয় এই মন্দিরে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+