বিরল নজির! বর্ধমানের চিন্ময়ের অঙ্গদান বাঁচাবে একাধিক মুমূর্ষুদের
সম্প্রতি বর্ধমানের বাসিন্দা বছর ৩৬ এর চিন্ময় ঘোষ দুর্ঘটনাগ্রস্ত হলে তাঁকে কলকাতার পার্ক ক্লিনিকে ভর্তি করা হয়।
সম্প্রতি বর্ধমানের বাসিন্দা বছর ৩৬ এর চিন্ময় ঘোষ দুর্ঘটনাগ্রস্ত হলে তাঁকে কলকাতার পার্ক ক্লিনিকে ভর্তি করা হয়। তাঁর ব্রেন ডেথ হলে পরিবারের লোকেরা ঠিক করেন চিন্ময়ের শরীরের কিডনি, লিভার, ত্বক দান করবেন। পরিবারের লোকেদের স্বপ্ন, যাদের শরীরে এই অঙ্গ প্রতিস্থাপন হবে, তাঁদের মধ্যেই চিন্ময় বেঁচে থাকবেন।

বর্ধমানের বাসিন্দা চিন্ময় স্কুটি থেকে পড়ে গিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় ব্রেন ডেথ হয়। এদিন বিভিন্ন হাসপাতালে রোগীর দেহে চিন্ময় ঘোষের অঙ্গ প্রতিস্থাপন করা হবে। গ্রিন করিডোর করে এসএসকেএম, মেডিক্যাল কলেজে অঙ্গ প্রতিস্থাপন করা হবে। হৃদযন্ত্র, কিডনি, যকৃত, ত্বক, কর্নিয়া দান করা হবে। সেই অঙ্গে বাঁচবেন অন্যরা।
চিন্ময়ের বাড়ি বর্ধমানে। তাঁকে দুর্ঘটনার পরে কলকাতায় নিয়ে আসা হয়। তাঁর ব্রেন ডেথ হওয়ায় পরিবারের লোকেরা অঙ্গ দানে এগিয়ে এসেছেন।












Click it and Unblock the Notifications