নবান্নে বসছে ‘অপটিক্যাল ফাইবার স্কোপ’, নিরাপত্তার বজ্র আঁটুনি নয়া প্রযুক্তিতে

নবান্নের নিরাপত্তা বাড়াতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার! নবান্নের ভিতর ও বাইরের নিরাপত্তা বাড়াতে এবার সাহায্য নেওয়া হল অত্যাধুনিক প্রযুক্তির।

নবান্নের নিরাপত্তা বাড়াতে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার! নবান্নের ভিতর ও বাইরের নিরাপত্তা বাড়াতে এবার সাহায্য নেওয়া হল অত্যাধুনিক প্রযুক্তির। সম্প্রতি নবান্নের জোরদার নিরাপত্তা ব্যবস্থার জন্য বসানো হচ্ছে অপটিক্যাল ফাইবার স্কোপ। এর ফলে নবান্নের বাইরে ও ভিতরে নিশ্ছিদ্র হবে নিরাপত্তা।

নবান্নের বসছে ‘অপটিক্যাল ফাইবার স্কোপ’, নিরাপত্তার বজ্র আঁটুনি নয়া প্রযুক্তিতে

এই অপটিক্যাল ফাইবার স্কোপের মাথায় থাকছে একটি ছোট্ট ক্যামেরা। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় একইসঙ্গে ভিডিও ও অডিও রেকর্ড হবে। এমনকী সেই ভিডিও ও অডিও ফুটেজ প্রতিনিয়ত মনিটরিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নবান্নের পুলিশ কন্ট্রোলরুমে বসানে হচ্ছে মনিটর।

এই মনিটরে কোথাও কোনও সমস্যা দেখলেই চটজলদি ব্যবস্থা নেওয়া হবে। এই অপটিক্যাল ফাইবার স্কোপের ক্যামেরা অতি সুক্ষ্মাতিসুক্ষ্ম। ফলে খালি চোখে তা দৃশ্যমান হবে না। এই অপটিক্যাল ফাইবার স্কোপের এমনই ক্ষমতা যে, তা জানিয়ে দিতে পারবে, কোনও জঙ্গি বা দুষ্কৃতী কোথায় লুকিয়ে রয়েছে। তাদের মধ্যেকার সমস্ত কথোপকোথনও মুহূর্তে রেকর্ডিং করে নিতে পারে এই ক্যামেরা।

এর সাত মাস আগে নবান্নের নিরাপত্তা বৃ্দ্ধি করা হয়েছিল। ৫০ থেকে ৬০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল নবান্নের ভিতরে ও বাইরে। এখন সব মিলিয়ে প্রায় ২০০টি ক্যামেরা নবান্নের ভিতরে-বাইরে রয়েছে। নবান্ন থেকে মন্দিরতলা যাওয়ার পথেও লাগানো রয়েছে ক্যামেরা। এবার অপটিক্যাল ফাইবার স্কোপ লাগিয়ে নিরাপত্তাকে আধুনিক করে তোলা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+