পঞ্চায়েত মনোনয়ন পর্বে অশান্তি! ফের পথে কংগ্রেস-বামেরা
মনোনয়ন জমা দেওয়া নিয়ে একদিকে যখন লড়াই চলছে কলকাতা হাইকোর্টে, ঠিক তখনই রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের। বিকেলে রাস্তায় নামছে ১৭ টি বামদল।
মনোনয়ন জমা দেওয়া নিয়ে একদিকে যখন লড়াই চলছে কলকাতা হাইকোর্টে, ঠিক তখনই রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের। রাজ্যে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করে বেলা দশটা নাগাদ রানি রাসমনি অ্যাভিনিউ-এ অনশনে বসে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও এই অনশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

আগের সপ্তাহের মতো এই সপ্তাহের শুরু থেকেই রাস্তায় নেমে লড়াইয়ে বিরোধীরা। রানি রাসমনি অ্যাভিনিউতে সকাল ১০ টা থেকে কংগ্রেসের অনশন অবস্থান শুরু হয়েছে।

অন্যদিকে দুপুর আড়াইটে নাগাদ ১৭ টি বামদলের ডাকে অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। বিড়লা তারামণ্ডল থেকে এই মিছিল যাবে ধর্মতলা লেনিন মূর্তি পর্যন্ত।












Click it and Unblock the Notifications