Suvendu Adhikari: রয়েছে ঠাসা কর্মসূচি! সোমবার রাতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে হাজরা মোড়ে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে মঞ্চ ভাহ করে নেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সভার পরেই দিল্লি যাত্রার কর্মসূচি রয়েছে বিরোধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে হাজরা মোড়ে সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে মঞ্চ ভাহ করে নেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সভার পরেই দিল্লি যাত্রার কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতার। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক। ফলে শুভেন্দু অধিকারীর এবারের দিল্লি সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 ডিসেম্বর ধামাকার ১২ তারিখ হাজরায় সভা শুভেন্দুর

ডিসেম্বর ধামাকার ১২ তারিখ হাজরায় সভা শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর ধামাকার জন্য যে তিনটি দিনের কথা ঘোষণা করেছিলেন, তার প্রথমদিন হল ১২ ডিসেম্বর। এদিন তিনি হাজরায় সভা করতে চলেছেন। এর আগে রবিবার সন্ধেয় নন্দীগ্রামে ডিসেম্বর সাসপেন্স বজায় রেখে তিনি বলেছিলেন, সবাই দেখতে থাকুন। কিছুদিনের মধ্যেই এই সরকার আরও কোণঠাসা হয়ে পড়বে। এই সরকার আরও বেশি করে আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

 সন্ধেয় দিল্লি যাবেন শুভেন্দু

সন্ধেয় দিল্লি যাবেন শুভেন্দু

এদিন সভা শেষের পরেই দিল্লি যাত্রা করবেন বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লিতে একের পর এক কর্মসূচি রয়েছে তাঁর। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সাক্ষাতের কর্মসূচি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে নতুন কোন তারিখ নিয়ে তিনি সাসপেন্স তৈরি করেন কিনা, তা নিয়েও নজর রয়েছে সরকার থেকে বিরোধী সবারই। সোমবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল চোর পার্টি। প্রকৃত মেধা যুক্তদের চাকরি তারা দেয়নি, ভবিষ্যতেও দেবে না, বলে মন্তব্য করেছিলেন তিনি।

বৈঠকের সম্ভাবনা জেপি নাড্ডার সঙ্গেও

বৈঠকের সম্ভাবনা জেপি নাড্ডার সঙ্গেও

এবারের দিল্লি সফরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। এর আগে অমিত শাহের দফতর থেকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে গত সপ্তাহে তাঁকে উপস্থিত থাকার কথা বলা হলেও, পরে সেই বৈঠক বাতিল হয়ে যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম ফের বদল করেছে রাজ্য সরকার। সেই বিষয়টি নিয়েও শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।

আগেও দিল্লি সফর করেছেন শুভেন্দু

আগেও দিল্লি সফর করেছেন শুভেন্দু

গত অগাস্টের শুরুতে একবার দিল্লি সফর করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেবার অবশ্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে দিল্লি গিয়েছিলেন। এবার গত সপ্তাহে প্রধানমন্ত্রী ডাকা জি ২০-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ১০০ দিনের প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+