এতো সবে ট্রেলর! হিমশৈলের চূড়া দৃশ্যমান, পার্থর গ্রেফতারিতে প্রতিক্রিয়া শুভেন্দুর

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ইডির (ED) হানা এবং ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পরেই তৃণমূল (Trinamool Cong

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে ইডির (ED) হানা এবং ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পরেই তৃণমূল (Trinamool Congress) জানিয়েছিল, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু শুক্রবারেই টুইট করে বিরোধী দলনেতা বলেছিলেন অর্পিতা তৃণমূলের প্রচারেও অংশ নিয়েছেন। এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, এটা হিম শৈলের চূড়া মাত্র।

হিম শৈলের চূড়া দৃশ্যমান

হিম শৈলের চূড়া দৃশ্যমান

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায় পথে বসে প্রতিবাগ আন্দোলন করতে বাধ্য হয়েছেন। তাঁদের চোখের জল বৃথা যাবে না।
তিনি আরও বলেছেন, যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু করেছেন। মহামান্য হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবারেই সরব হয়েছিলেন

শুক্রবার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধারের খবরে বিরোধী দলনেতা বলেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায় এসএসসি কেলেঙ্কারি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। তিনি আরও বলেছেন, যে টাকা পাওয়া গিয়েছে, তা রাজ্যের শিক্ষা দফতরের খামের ভিতরে পাওয়া গিয়েছে, যার ওপরে জাতীয়প্রতীকের ছাপ রয়েছে। সঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠার প্রমাণ হিসেবে একাধিক ছবিও পোস্ট করেন। এর মধ্যে রয়েছে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের প্রচারে অংশ নেওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের ছবিও।

এতো ট্রেলর

পরের একটি টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও পোস্ট করেছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। এব্যাপারে শুভেন্দু অধিকারী টুইটে বলেছেন, একজন ব্যক্তি অন্য কাউকে জানার মাধ্যমে অপরাধ করার জন্য দোষী হন। তারপরেই তিনি মন্তব্য করেছেন ইয়ে তো ট্রেলর হ্যায়, ছবি আভি বাকি হ্যায়।

মমতাকে নিশানায় অমিত মালব্য

নাকতলার পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের যে কথোপকথনের কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সেই ভিডিও শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সেখানে তিনি বলেছেন, খুব বেশি দিন আগে নয়।
মমতা বন্দ্যোপাধ্যায়, একটি খোলা প্ল্যাটফর্ম থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর প্রশংসা করেছিলেন। যার বাড়ি থেকে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পর্কে জানতেন, যে তিনি ভাল কাজ করছেন, কোনও ভুল করবেন না। পার্থ চট্টোপাধ্যায়ও নিজের থেকে কোনও প্রতারণা করেনি, কটাক্ষে বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+