West Bengal Budget 2023: বাজেটে অনেক ছিদ্রপূরণের চেষ্টা! 'নেই'-এর তালিকা নিয়ে সরব শুভেন্দুর নিশানায় মমতা
বাজেটে ৩ শতাংশ ডিএ-র কথা বলা হলেও, তা কোথা থেকে আসবে সে কথা বলা নেই। নেই কোনও বড় শিল্পের কথাও। এবার বাংলার বাজেটে এই তালিকা আরও বড়। বিরোধী দলনেতা তারই উল্লেখ করেছেন।
বাজেটে রাজ্যে জ্বলন্ত ইস্যু কিংবা আকাঙ্খা পূরণের ব্যবস্থা রাখা হয়নি। তবে রাজ্যের অর্থনৈতিক দেউলিয়াপনা ফুটে উঠেছে। বাজেটে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হলেও, সেখানে স্পষ্টত কোনও উল্লেখ নেই বলে অভিযোগ করেছেন তিনি।
|
অনেক ছিদ্রপূরণের চেষ্টা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারের বাজেটকে নিরর্থক অনুশীলন বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বাজেটে অনেকগুলি ছিদ্রপূরণের চেষ্টা করা হয়েছে। বিরোধী দলনেতা বলেছেন, ডিএ নিয়ে ১৫ মার্চ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেখান থেকে বাঁচতেই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

বেকারত্ব দূর করতে পারবে না
শুভেন্দু অধিকারী বলেছেন, এই বাজেট একদিকে যেমন সাধারণ মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে পারবে না, অন্যদিকে তা বেকারত্বও দূর করতে পারবে না। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন স্তরে যে বিপুল পরিমাণ পদের অবলুপ্তি করা হয়েছে, কিংবা ফাঁকা রয়েছে, সেব্যাপারে কিছু বলা হয়নি। দু কোটির ওপরে বেকারের দিশা কী হবে, সেব্যাপারে কিছু বলা হয়নি।
সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়নি। পশ্চিমবঙ্গের বাইরে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে চিকিৎসা করা যায় না বলে অভিযোগ করে, এব্যাপারে কোনও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

বাজেটে যেসব কথা নেই
চা-বাগান নিয়ে স্পষ্ট করে কিছু নেই। সেগুলিকে শাসকবন্ধু শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পাট্টা দেওয়ার বিষয়েও কিছু নেই। পিছিয়ে পড়া এলাকাগুলিকে নিয়েও কোনো কথা বাজেটে নেই। জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে একলব্য বিদ্যালয় খোলা নিয়েও কিছু বলা হয়নি। চুক্তিভিক্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও কথা বলা হয়নি। বাজেটে এমএসএমইর কথা বলা হলেও, বড় শিল্পের কথা বলা নেই। বাজেটে তাজপুর বন্দর নিয়ে কোনও কথা নেই। কেন নেই, তা নিয়ে প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। বাজেটে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে কীভাবে কাজ দেওয়া যায়, তার কথা বলা নেই।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ
শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, এই বাজেট ট্রেডমিলে তৈরি করা। ৩০ মিনিটেই যা শেষ হয়েছে। পরিকাঠামো উন্নয়নের সামগ্রিক কোনও কথা রাখা হয়নি। বাজেট সমাপ্ত হওয়ার পরে কীভাবে মুখ্যমন্ত্রী উঠে বলতে চাইছেন, প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, বাজেটে দেউটা-পচামির কথা বলা হলেও, সেই কয়লা তুলে কোথায় যাবে, তা বলা হয়নি।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications