অভিষেকের 'ঘেরাও' মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ! বড় ধাক্কা খেল বিজেপি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাও মন্তব্যের বিরোধিতা করে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়ে ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, প্রভাবিত নেতাদের আসতে বলুন।

প্রসঙ্গত গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এরই প্রতিবাদে ৫ অগাস্ট রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। এই ঘেরাও চলবে আট ঘন্টা, সকাল ১০ টা থেকে সন্ধে ছটা পর্যন্ত।

 Abhishek Banerjee

আরও উল্লেখ করা যেতে পারে, সবার শেষে নিজের বক্তব্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘোষণা সামান্য শুধরে দেন। তিনি বলেন, জেলায় জেলায় না করে ব্লক লেভেলে এই কর্মসূচি নিতে। বুথ হিসেবে নয়, ব্লক লেভেলে বাড়ি থেকে ১০০ মিটার দূরে এই কর্মসূচি পালনের কথা বলেন তিনি।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণাকে প্ররোচনামূলক অ্যাখ্যা দিয়ে শনিবার ইমেলের মাধ্যমে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। গেরুয়া শিবিরের দাবি, এই ধরনের কর্মসূচিতে শিশুদের অধিকার এবং মানবাধিকার লঙ্ঘিত হবে। হেয়ার স্ট্রিট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেন শুভেন্দু অধিকারী।

বিজেপির তরফে বিষয়টি নিয়ে আদালতে আবেদন জানানোর কথাও শনিবারেই বলা হয়েছিল। সোমবার অভিষেক মন্তব্যের বিরোধিতা করে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করা হয় রাজ্য বিজেপির তরফে। মামলা দায়েরের পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও করা হয়। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ আবেদন খারিজ করে দিয়ে বলেন, প্রভাবিত নেতাদের আসতে বলুন।

তবে বিচারপতি বিষয়টি নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞান-এর সঙ্গে রয়েছেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+