Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা! সেনার প্রশংসা, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরব ব্রাত্য শোনালেন গান, বিরোধিতায় বিজেপি

'অপারেশন সিঁদুর' নিয়ে দেশজুড়ে যখন আলোচনা তুঙ্গে, তখন মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই অভিযানের প্রকৃত কৃতিত্ব ভারতীয় সেনারই বলে মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয়, সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে তিনি বিধানসভায় গানও গেয়ে শোনান। তবে ভারতীয় সেনার প্রশংসা করলেও গোয়েন্দা বাহিনীকে কাঠগড়ায় তোলেন তিনি। গোয়েন্দা ব্যর্থতা নিয়ে সরব হন।

পহেলগাঁওয়ের সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা 'অপারেশন সিঁদুর' পরিচালনা করে ও ব্যাপক সাফল্য লাভ করে। এই অভিযানের সাফল্য নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলোচনা চলে অনেকদিন ধরে। এরই মধ্যে, বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার বীরত্বকে কুর্নিশ জানিয়ে একটি প্রস্তাব আনেন। এই প্রস্তাবের উপর বিতর্কে অংশ নিয়ে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "অপারেশন সিঁদুর কোনও রাজনৈতিক দলের কৃতিত্ব নয়, এটা সম্পূর্ণভাবে ভারতীয় সেনার কৃতিত্ব।"

ব্রাত্য বসু তাঁর বক্তব্যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় গোয়েন্দা দফতরের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন। এরপর তিনি ভারতীয় সেনার শৌর্য ও আত্মত্যাগের প্রশংসা করে একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনান। বিধানসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

তবে এই প্রস্তাবের বিতর্কে 'সিঁদুর' শব্দটি কেন রাখা হল না, তা নিয়ে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। তাঁদের মতে, 'অপারেশন সিঁদুর' নামটি অভিযানের তাৎপর্য বহন করে এবং এটিকে বাদ দেওয়া উচিত হয়নি। বিজেপি বিধায়ক অসীম সরকারও তাঁর বক্তব্যের মাধ্যমে এবং গানের সুরে ভারতীয় সেনার প্রতি সম্মান জানান।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং সামগ্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানিয়েছেন। বিজেপি বিধায়কদের একাংশ রাজ্যের কিছু এলাকায় 'মিনি পাকিস্তান' তৈরির অভিযোগও তোলেন, যা নিয়ে আলোচনা সরগরম হয়ে ওঠে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+