উত্তর শহরতলীতে বিস্ফোরণ! উড়ল যুবকের হাত
উত্তর শহরতলীর দমদম ক্যান্টনমেন্ট এলাকায় বিস্ফোরণে উড়ল যুবকের হাত। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বিস্ফোরকের খোঁজে তল্লাশি পুলিশের।
উত্তর শহরতলীর দমদম ক্যান্টনমেন্ট এলাকায় বিস্ফোরণে উড়ল যুবকের হাত। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বিস্ফোরকের খোঁজে তল্লাশি পুলিশের।

উত্তর শহরতলীতে বিস্ফোরণ। বিস্ফোরণের স্থান দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে রেললাইনের ধারে। সকাল সাতটা নাগাদ পেশায় কাগজ কুড়ানো ওই যুবক দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনের ধারে জঙ্গল থেকে টিনের কৌটো খুঁজে পান। সেটি ইট দিয়ে পরিষ্কার করতে যান ওই যুবক। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে খবর যুবকের একটি হাত উড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় যুবককে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়।
এরপরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এলাকা থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করা পুলিশ। বোমাগুলি কী ভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications