কসবায় বেপরোয়া মিনিবাসের ধাক্কা! ঘটনাস্থলেই মৃত ১

কসবা নিউ মার্কেটের কাছে দুর্ঘটনা। আনন্দপুর হাওড়া রুটের একটি মিনিবাসের ধাক্কায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও সাতজন।

কসবা নিউ মার্কেটের কাছে দুর্ঘটনা। আনন্দপুর হাওড়া রুটের একটি মিনিবাসের ধাক্কায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও সাতজন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

 কসবায় বেপরোয়া মিনিবাসের ধাক্কা! ঘটনাস্থলেই মৃত ১

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা সাড়ে এগারোটা নাগাদ একটি মিনিবাস দ্রুত গতিতে রুবি হাসপাতালের দিক থেকে বালিগঞ্জের দিকে যাচ্ছিল। রাজডাঙা মোড়ের কাছে মিনিবাসটি একের পর এক অটোতে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নিয়ে যাওয়া হয় কাছেরই একটি বেসরকারি হাসপাতালে। সেখানে একজনের মৃত্যু হয়। আর একজনের অবস্থা আশঙ্কাজনক।

কসবা নিউমার্কেটের কাছে এই দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। ঘটনাস্থলে যান কসবা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা।

মিনিবাসটির সঙ্গে অপর একটি বেসরকারি বাসের রেষারেষি চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। দুটি বাসকেই আটক করে কসবা থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+