সাত-সকালে মর্মান্তিক দুর্ঘটনা! শহরে ফের গতির নেশায় যুবকের মৃত্যু
শহরে ফের গতির নেশায় যুবকের মৃত্যু। রবিবার সকালে লেক গার্ডেন্স ব্রিজ থেকে নামার পরে গতির নিয়ন্ত্রণ না থাকায় উল্টে যায় একটি বাইক। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শহরে ফের গতির নেশায় যুবকের মৃত্যু। রবিবার সকালে লেক গার্ডেন্স ব্রিজ থেকে নামার পরে গতির নিয়ন্ত্রণ না থাকায় উল্টে যায় একটি বাইক।

দুজনকে আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপরজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে।
লেক গার্ডেন্সের দেওধর রহমান রোড। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, সাত সকালে ফাঁকা রাস্তায় নিজেদের দাবি বাইক নিয়ে রেসে নেমেছিল আট যুবক। চারটি বাইকে দুজন করে ছিল। লেক গার্ডেন্স ব্রিজ পেরনোর পরেই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত পুলিশকর্মীরা।
সিসিটিভি ফুটেজ দেখে বাকি বাইকগুলির সন্ধান শুরু করেছে পুলিশ। রেসে কারা কারা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications