শহর কলকাতায় ফের বেপরোয়া গতি! বলি ১ যুবক

শহর কলকাতায় ফের বেপরোয়া গতির বলি ১ যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পার্কসার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে। মৃত যুবকের নাম মহম্মদ হাসান।

শহর কলকাতায় ফের বেপরোয়া গতির বলি ১ যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পার্কসার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে। মৃত যুবকের নাম মহম্মদ হাসান। ঘটনায় আহত হয়েছেন মহম্মদ ফৈজান ও মহম্মদ রমজান নামে আরও দুই যুবক। দুজনকেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

শহর কলকাতায় ফের বেপরোয়া গতি! বলি ১ যুবক

ফের বেপরোয়া বাইক। আর আরোহী যুবকদের কারও মাথায় ছিল না হেলমেট। শুক্রবার গভীর রাতে পার্কসার্কাসের চারনম্বর ব্রিজের দিকে যাচ্ছিল এক বাইক। তাতে সওয়ারি এলাকারই তিন যুবক। মহম্মদ হাসান ও তাঁর দুই বন্ধু মহম্মদ ফৈজান ও মহম্মদ রমজান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি দ্রুতগতিতে ব্রিজে উঠছিল। সেই সময় একটি গর্তে পড়ে যাওয়ায় তিনজনেই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় মহম্মদ হাসান। বাকি দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এই মৃত্যুর ঘটনায় খারাপ রাস্তাকেই দায়ী করেছেন অনেকে।

পেশায় জুতো কারখানার শ্রমিক মহম্মদ হাসান ও মহম্মদ রমজান। আর মহম্মদ ফৈজান এবছর মাধ্যমিক পাশ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+