মানালিতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত রাজ্যের যুবক, আহত অনেকে
হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু উত্তর ২৪ পরগনার যুবকের। সূত্রের খবর অনুযায়ী, যুবকের নাম বিশ্বজিৎ দাস। রবিবার খাদে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু উত্তর ২৪ পরগনার যুবকের। সূত্রের খবর অনুযায়ী, যুবকের নাম বিশ্বজিৎ দাস। রবিবার খাদে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। সঙ্গী আটজনকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সপ্তমীর দিন মধ্যমগ্রামের নন্দনকানন থেকে রওনা হয়েছিলেন ১০ যুবক। হিমাচল প্রদেশ সফরের জন্য গিয়েছিলেন তাঁরা। রবিবার ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এদিন মানালি থেকে একসঙ্গে গাড়িতে বেরিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে সকাল ১১.৩০ নাগাদ তাদের গাড়িটি খাদে পড়ে যায়। নজনকে উদ্ধার করা গেলেও একজনের খোঁজ তখন পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী বিকেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় গাইঘাটার যুবক বছর সাতাশের বিশ্বজিৎ দাসকে। জানা গিয়েছে, নজন আহতের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পাওয়ার পর আহত ও মৃতের পরিবারের সদস্যরা যোগাযোগ করেন মধ্যমগ্রাম পুরসভার এক কাউন্সিলরের সঙ্গে। এরপরেই পরিবারের সদস্যদের বিমানে হিমাচল প্রদেশ পাঠানোর বন্দোবস্ত করা হয় বলে জানা গিয়েছে।
মৃত ও আহতরা সকলেই বেসরকারি সংস্থায় কর্মরত বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications