চালুর আগেই ইস্ট ওয়েস্ট মেট্রোয় দুর্ঘটনা! কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
চালু হওয়ার আগেই দুর্ঘটনা ইস্ট ওয়েস্ট মেট্রোয়। সূত্রের খবর অনুযায়ী এসপ্ল্যানেডে টানেলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কর্মরত এক অস্থায়ী কর্মীর। কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, মৃত
চালু হওয়ার আগেই দুর্ঘটনা ইস্ট ওয়েস্ট মেট্রোয়। সূত্রের খবর অনুযায়ী এসপ্ল্যানেডে টানেলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কর্মরত এক অস্থায়ী কর্মীর। কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, মৃত ওই কর্মীর নাম সঞ্জয় মাহাত(৪১) । তিনি শিবপুর বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা।

কেএমআরসিএল সূত্রে জাা গিয়েছে, টানেলের ভিতরে কংক্রিটের স্ল্যাব সরানোর সময় তিনি পা পিছলে পড়ে যান। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কেএমআরসিএলের তরফে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, কাজের সময় কর্মীদের নিরাপত্তারপ জন্য যথাসম্ভব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মেট্রোর যেই অংশে দুর্ঘটনাটি ঘটেছে, সেই অংশে কাজের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাই ওই কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications