মেডিক্যালের অগ্নিকাণ্ডে রোগী মৃত্যু অভিযোগ! বেঁচে ফেরা ক্যান্সার রোগী জানিয়েছেন নিজের অভিজ্ঞতা

মেডিক্যালে অগ্নিকাণ্ডতে মৃত্যু হয়েছে হুগলির খানাকুলের বাসিন্দা শইদুল ইসলাম মল্লিকের। এমনটাই অভিযোগ করলেন মৃতের ছেলে।

মেডিক্যালে অগ্নিকাণ্ডতে মৃত্যু হয়েছে হুগলির খানাকুলের বাসিন্দা শইদুল ইসলাম মল্লিকের। এমনটাই অভিযোগ করলেন মৃতের ছেলে।

মেডিক্যালের অগ্নিকাণ্ডে রোগী মৃত্যু অভিযোগ! বেঁচে ফেরা ক্যান্সার রোগী জানিয়েছেন নিজের অভিজ্ঞতা

মৃতের ছেলে জানিয়েছেন, সকালে টিফিন করেছিলেন তিনি। হঠাৎই অগ্নিকাণ্ডে হুড়োহুড়ি পড়ে যায়। মেডিসিন বিভাগ থেকে তাড়াতাড়ি নামিয়ে শইদুল ইসলাম মল্লিককে নিয়ে যাওয়া হয় এমারজেন্সিতে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় ওই রোগীর।

হাসপাতালের এক ক্যান্সার রোগী জানিয়েছেন শরীর কাঁপছিল। ধোঁয়ার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনিও। কোনও মতে ওয়ার্ড থেকে হাসপাতালে চত্বরে যান তিনি।

যে জায়গায় বুধবার সকালে অগ্নিকাণ্ড হয়েছিল, তার ওপরেই ছিল কার্ডিওলজি বিভাগ। এছাড়াও ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের মধ্যে রয়েছে মেডিসিন ও হিমাটোলজি বিভাগও।

রোগীদের বের করে আনতে গিয়ে হিমশিম খেতে হয় রোগীর আত্মীয় থেকে উদ্ধারকারীদেরও। প্রথমের দিকে রোগীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে কোনও ঘোষণা ছিল না।

অনেকেই প্রথমে ফোনে খবর পান। পরে টিভি খুলে বিষয়টি বোঝায় চেষ্টা করেন। পরে ছুটে যান হাসপাতালে। প্রথমে গিয়ে খুঁজে পাননি পরিজনকে। পরে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় সেই রোগীকে। অন্যদিকে, হাসপাতালে ভর্তি থাকা অনেক রোগীকে হাসপাতালের বাইরেই বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষের তরফে বলা হয়, রোগীকে বাড়ি নিয়ে যেতে।

এদিকে অগ্নিকাণ্ডের জেরে এদিন ডিজিট্যাল এক্সরে, ক্যাথল্যাব-সহ বিভিন্ন পরিবেষা ব্যাহত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+