বউবাজারের পর এবার পার্কস্ট্রিট, ফের করোনায় আক্রান্ত কলকাতার পুলিশের এক আধিকারিক

ফের করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক আধিকারিক। জানা গিয়েছে এবার আক্রান্ত হয়েছেন পার্কস্ট্রিট থানার স্পেশাল ব্রাঞ্চের এক পুলিশকর্মী।

ফের করোনায় আক্রান্ত কলকাতা পুলিশের এক আধিকারিক। জানা গিয়েছে এবার আক্রান্ত হয়েছেন পার্কস্ট্রিট থানার স্পেশাল ব্রাঞ্চের এক পুলিশকর্মী। এর আগে জানা গিয়েছিল বউবাজার থানার এক আধিকারিক আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৯ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 কন্টাইন্টমেন্ট জোন জোড়াবাজার ট্রাফিক গার্ড

কন্টাইন্টমেন্ট জোন জোড়াবাজার ট্রাফিক গার্ড

প্রথমের দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোড়াবাজার ট্রাফিক গার্ডের সাজেন্ট। এরপর তাঁর বেশ কয়েকজন সহকর্মীর জ্বর দেখা দেওয়ায় পুরো জোড়াবাগান ট্রাফিক গার্ডকেই কন্টাইনমেন্ট এলাকা হিসেবে ঘোষণা করে লালবাজার।

 আক্রান্ত বউবাজার থানার আধিকারিক

আক্রান্ত বউবাজার থানার আধিকারিক

অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বউবাজার থানার এক পুলিশ আধিকারিককে। পরে তাঁর নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এর আগে আক্রান্ত হয়েছিলেন প্রগতি ময়দান থানার এক আধিকারিক।

মনোবল বাড়াতে থানায় থানায় পদস্থ কর্তারা

মনোবল বাড়াতে থানায় থানায় পদস্থ কর্তারা

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার জেরে পুলিশের মনোবল যাতে ভেঙে না পড়ে, তার জন্য থানায় থানায় যেতে দেখা যাচ্ছে পুলিশের পদস্থ কর্তাদের। পুলিশকর্মীরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, তারজন্যও আবেদন করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+