গার্ডেনরিচ থেকে উদ্ধার ৯০টি তাজা কার্তুজ, ঘটনায় গ্রেফতার এক পাচারকারী
গার্ডেনরিচ থেকে উদ্ধার ৯০টি তাজা কার্তুজ, ঘটনায় গ্রেফতার এক পাচারকারী
গার্ডেনরিচ থেকে উদ্ধার ৯০টি তাজা কার্তুজ। এই ঘটনায় শেখ মহম্মদ ইস্তাক নামে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে লালবাজার।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকরা গার্ডেনরিচ এলাকায় হানা দেয়। দিনো মিস্ত্রি বাগান ও পাহাড়পুর রোডের সংযোগস্থলে মহম্মদ ইস্তাক নামে ওই অস্ত্র পাচারকারীকে একটি কালো রঙের ব্যাগ নিয়ে অপেক্ষা করতে দেখেন। জেরায় সে জানিয়েছে ক্রেতার জন্য অপেক্ষা করছিল সে।বন্দর এলাকার এক অস্ত্র পাচারকারীর হাতে তুলে দেওয়ার কথা ছিল তার। শনাক্তকরণের জন্য কালো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল সে। ধৃতের কাছ থেকে যে ৮ এমএম বুলেট উদ্ধার হয়েছে। সেগুলি মূলত বিহারের মুঙ্গেরের মিস্ত্রিদের হাতে তৈরি। পিস্তলে ব্যবহার করা এই বুলেট অনেকটাই শক্তিশালী। দূর থেকেও এই গুলিতে মানুষের মৃত্যু হতে পারে বলে জানা গিয়েছে।অস্ত্র পাচারকারী ও অস্ত্রের ক্রেতাদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের আগে গোলমালের জন্য এই বুলেট আগে থেকে সংগ্রহ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
উল্লেখ্য, একদিন আগেই সেনা গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে এন্টালি থেকে উদ্ধার হয়েছে ২২টি তাজা বোমা। এরপরই লালবাজারের গোয়েন্দারা বুলেটের সন্ধান পেলেন। অন্যদিকে, দক্ষিণ কলকাতার গড়ফা থানা এলাকার নস্করপাড়া রোড থেকে শঙ্কর মণ্ডল ওরফে কুটো বুড়ো নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। তার কাছ থেকে একটি রিভলভার আটক করা হয়েছে।












Click it and Unblock the Notifications