SSC মামলায় চরম জটিল পরিস্থিতি কলকাতা হাইকোর্টে, সরে দাঁড়ালেন আরও এক বিচারপতি

SSC মামলায় চরম জটিল পরিস্থিতি কলকাতা হাইকোর্টে, সরে দাঁড়ালেন আরও এক বিচারপতি

এসএসসি মামলা নিয়ে জটিলতা তুঙ্গে হাইকোর্টে। মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন আরও এক বিচারপতি। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এবার সরে দাঁড়ালেন। গতকাল এই একই মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছিলে বিরপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

 সরে দাঁড়ালেন আরেক বিচারপতি

সরে দাঁড়ালেন আরেক বিচারপতি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জটিলতা ক্রমশ বাড়ছে। একের পর এক বিচারপতি সরে দাঁড়াচ্ছেন মামলা থেকে। গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ সরে দাঁড়ানোর পর এবার সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। তার আগে বিচারপতি টিএস শিবাগনানমের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চও সরে দাঁড়িয়েছিলেন এই মামলা থেকে। যার জেরে চাপ বেড়েছে এসএসসির চার উপদেষ্টার। প্রথম থেকেই এই মামলায় িসবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে বারবার স্থগিতােদশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তাতে প্রবল আপত্তি জানিয়ে সোজা সুপ্রিম কোর্টে প্রধানবিচারপতির কাছে নালিশ ঠুকেছিলেন তিনি। তারপরেই একের পর এক বিচারপতি সেই মামলা থেকে সরে দাঁড়াতে শুরু করে।

সংকটে এসএসসির চার উপদেষ্টা

সংকটে এসএসসির চার উপদেষ্টা

এসএসসি মামলার সিবিআই তদন্তের নির্দেশের কারণে গতকাল রাতেই পুলিশ এসএসসি বোর্ডের চাপ উপদেষ্টাকে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিল জেরার জন্য। রক্ষাকবচ না থাকায় গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন তাঁরা। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার রক্ষা কবচের মেয়াদও গতকালই শেষ হয়ে গিয়েছে। কাজেই সকলেই গ্রেফতারির আশঙ্কায় ভুগছে বলে জানা গিয়েছে। কারণ এই চার উপদেষ্টার সুপারিশেই একাধিক নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।

 কেন সরে দাঁড়াচ্ছেন বিচারপতিরা

কেন সরে দাঁড়াচ্ছেন বিচারপতিরা

গত তিন দিন ধরেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশে বারবার স্থগিতাদেশ দিলে প্রকাশ্যেই ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই সুপ্রিম কোর্টে নালিশ জানিয়ে বলেছেন কাদের সুবিধা পাইয়ে দিতে বারবার সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তারপরেই সরে দাঁড়ান বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ফলে মামলা চলে যায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে। প্রধান বিচারপতি জানান, মামলার শুনানি হবে বিচারপতি টিএস শিবাগনানম ও সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে। কিন্তু তাঁরাও মামলাটি শুনতে রাজি হননি। মামলাটি থেকে সরে দাঁড়ান। ফের মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে। তিনি জানান, মামলাটি শুনবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চ। কিন্তু তাঁরাও মামলাটি শুনতে রাজি হননি।

 বিচারপতির কড়া নির্দেশ

বিচারপতির কড়া নির্দেশ

গত শুক্রবার বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গলবেঞ্চে মামলার শুনানি হয়েছে। তখনই বিচারপতি এসএসসির চার উপদেষ্টাকে অবিলম্বে সিবিআই দফতরে হাজিরা দিতে বলেছিলেন। এবং আদালতের নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। সোমবার ফের এই মামলার শুনানি হয় সিঙ্গল বেঞ্চে। তখন চার উপদেষ্টাই একটা দিন হাতে সময় চেয়েছিলেন। তাতে রাজি হয়নি। সেকারণে রাতেই তাঁদের নিজাম প্যালেসে হাজির করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+