পাশের দোকান থেকে চপার টেনে গলায় চালিয়ে দিল যুবক, ধড় থেকে আলাদা মাথা
রাস্তার মাঝে হঠাৎ বচসা। পাশের দোকান থেকে চপার নিয়ে এসে সটান গলায় চালিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। শনিবার ভরদুপুরে রাজাবাগানে নৃশংস খুনের ঘটনা ঘটল।
রাস্তার মাঝে হঠাৎ বচসা। পাশের দোকান থেকে চপার নিয়ে এসে সটান গলায় চালিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। শনিবার ভরদুপুরে রাজাবাগানে নৃশংস খুনের ঘটনা ঘটল। রক্তমাখা চপার নিয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁকে বেঁধে রাখা হয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এদিন মহম্মদ ইসমুলের সঙ্গে রাস্তার মাঝেই বচসা বাধে মহম্মদ কালাম নামে এক ব্যক্তির। সেই সময় আচমকাই কালাম পাশের দোকান থেকে চপার নিয়ে চালিয়ে দেয় ইসমুলের গলায়। ধড় থেকে মাথা প্রায় আলাদা হয়ে যায় ইসমুলের। এরপর মাটিতে লুটিয়ে পড়া দেহের উপর এলোপাথাড়ি চপারের কোপ বসাতে থাকে কালাম।
স্থানীয়রা তাকে আটকাতে গেলে, তাদেরও দু-একজন স্বল্প জখম হন। এরপর রক্তমাখা ছুরি হাতে ভয় দেখিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারপর বেধড়ক মারের পর দোকানে বেঁধে রাখা হয়। রাজাবাগান থানার পুলিশ এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশ মহম্মদ কালামকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে কী কারণে এই ঘটনা। কী নিয়ে তাদের মধ্যে বচসা চলছিল, যার জন্য দোকান থেকে চপার তুলে নিয়ে প্রকাশ্যে রাস্তায় দিনদুপুরে খুন করা হল এক ব্যক্তিকে। এই ঘটনার পিছনে পুরনো কোনও শত্রুতা রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications