মই ভেঙে পড়ে মৃত্যু শ্রমিকের, চাঞ্চল্য সাউথ সিটি মলে

গুরুতর জখম হয়েছেন আরও তিন কর্মী
রবিবার সকাল থেকেই মলের ভিতরে বিভিন্ন কাজে রত ছিলেন এই চার যুবক। বেলা বারোটা নাগাদ এই দুর্ঘনাটি ঘটে। মই ভেঙে হুড়মুড়িয়ে পড়েন চারজনেই। গুরুতর জখম অবস্থায় চারজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অশোক হালদার নামের এক কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের তিনজন হলেন, বিশ্বজিৎ নাইয়া, ভগবান সর্দার ও দেবব্রত হালদার, পুলিশসূত্রে এমনটাই জানানো হয়েছে।
মলের সরাসরি কর্মী ছিলেন না এই চার যুবক। ঠিকাদারি সংস্থার হয়ে এদিন কলকাতার এই নামী মলে কাজ করতে এসেছিলেন তারা। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ওই চার যুবক উচুতে উঠে ব্যানার লাগানোর কাজ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই শপিং মলের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও মল কর্তৃপক্ষের তরফে আহত ও নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications