শহরে ফের বেপরোয়া গতির বলি ১! আশঙ্কাজনক ৪ ছাত্রী, ভিডিও-তে দেখুন
ফের কলকাতায় বেপরোয়া গাড়ি। ডাফরিন রোডে ছোট গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনাস্থলেই মারা যান ছোট গাড়ির চালক। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছোট গাড়িতে থাকা ৪ ছাত্রী।
ফের কলকাতায় বেপরোয়া গাড়ি। ডাফরিন রোডে ছোট গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনাস্থলেই মারা যান ছোট গাড়ির চালক। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছোট গাড়িতে থাকা ৪ ছাত্রী। এঁদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাস্তা ভেজা থাকার সঙ্গে দুটি গাড়ির গতিবেগ খুব বেশি ছিল।

সূত্রের খবর অনুযায়ী, দুপুর দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডাফরিন রোডে। বেসরকারি ১২এ রুটের বাসটি ধর্মতলার দিকে যাচ্ছিল খিদিরপুরের দিক থেকে। অন্যদিকে, মেয়ো রোড ক্রসিং থেকে ডাফরিন রোড দিয়ে যাচ্ছিল একটি মারুতি ভ্যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাফরিন রোডে কার্যত মারুতি গাড়ির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসের ডানদিকের অংশ গিয়ে লাগে মারুতির চালকের অংশে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মারা যান মারুতির চালক। মারুতির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিছনের কাঁচ ছিটকে গিয়ে পড়ে অন্য দিকে। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে রক্তের দাগ।
মারুতির সঙ্গে সংঘর্ষের পর বাসের নিয়ন্ত্রণ হারান চালক। সেটি আরও একটু এগিয়ে গিয়ে ডানদিকে ফুটপাথের ওপর উঠে যায়।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিট পড়েছিল জয়পুরিয়া কলেজে। সেখান থেকে পরীক্ষা দিয়ে ফিরছিলেন ৪ ছাত্রী। দুর্ঘটনায় ৪ ছাত্রীই গুরুতর আহত হন। তাঁদের সবাইকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভোরে গাড়ি ভাড়া করে হাওড়ার আমতা থেকে বেরিয়ে ছিলেন রবীন্দ্র ভারতীর স্নাতকোত্তরের ৪ ছাত্রী। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications