অন্ত্যেষ্টিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! নিমতলায় ভেসে গেলেন ৯ জন, উদ্ধার ৭

উত্তর কলকাতার নিমতলা ঘাটে অন্ত্যেষ্টিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি মঙ্গলবার রাতের। বানের জলে ভেসে যান নয় জন।

উত্তর কলকাতার নিমতলা ঘাটে অন্ত্যেষ্টিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি মঙ্গলবার রাতের। বানের জলে ভেসে যান নয় জন। কিছুক্ষণের মধ্যে সাতজনকে জীবিত অবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়। অনেক খোঁজাখুজির পর এক যুবকের দেহ উদ্ধার। যদিও সেই ঘটনার পথ থেকে এখনও নিখোঁজ এক মহিলা।

অন্ত্যেষ্টিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! নিমতলায় ভেসে গেলেন ৯ জন, উদ্ধার ৭

রাতে নিমতলা ঘাটে অন্ত্যেষ্টিতে এসেছিলেন বেশ কয়েকজন। অস্থি বিসর্জনের জন্য, নিমতলা ঘাট দিয়ে গঙ্গার দিকে নামেন নয়জন। সেই সময় বান আসে। জলের তোড় বেশি থাকায় টাল সামলাতে না পেরে ভেসে যান নয়জনই। চিৎকারে ওপরের দিকে থাকা লোকজন চলে আসেন। খোঁজখবর শুরু করেন তাঁরা।

বানের জলের ঢেউ-এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানে সাধারণের জন্য থাকা রেলিং-ও উপড়ে যায়।

অন্ত্যেষ্টিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! নিমতলায় ভেসে গেলেন ৯ জন, উদ্ধার ৭

বহুবছর এইরকম বান তাঁরা দেখেননি। জানিয়েছেন স্থানীয়রা। তাঁরাই সাতজনকে উদ্ধার করেন। যাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। বাকি দুজনের খোঁজে রাতে এই দুর্ঘটনার পর থেকে সারারাত ধরে তল্লাশি চলে। উদ্ধার কাজে উত্তরবন্দর থানার সঙ্গে যোগ দিয়েছিল বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধার করা হয় বছর বত্রিশের যুবকের দেহ। এখনও পর্যন্ত এক মহিলা নিখোঁজ রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+