মর্মান্তিক দুর্ঘটনা! বাইপাসে মৃত বাইক আরোহী
সাতসকালে শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাঠপুকুর থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আরোহী সঞ্জীব দাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
সাতসকালে শহরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মাঠপুকুর থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আরোহী সঞ্জীব দাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি ধাক্কা দেয় সঞ্জীব দাসের বাইকে। এই বাইকে ধাক্কার পর অপর একটি গাড়িকেও ধাক্কা দেয় গাড়িটি। সিগন্যালে গিয়ে অভিযুক্ত গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত গাড়িটিকে আটক করেছে। গাড়ি চালককেও আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

Click it and Unblock the Notifications